Advertisement

Vaibhav Sooryavanshi: IPL অভিযান তো শেষ, ফের কবে দেখা যাবে বৈভব ঝড়? জেনে নিন সূচি

এবারের আইপিএল-এ দারুণ ব্যাট করেছেন বৈভব সূর্যবংশী। প্রায় ধবংস করে দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় বোলারদের আত্মবিশ্বাস। সেই তালিকায় জসপ্রীত বুমরাও রয়েছেন। পরিস্থিতি এমন যে, তাঁকে ভারতীয় সিনিয়র দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছে, গোটা দেশ অপেক্ষায় আছে তাঁর ব্যাটিং দেখার। তবে শুক্রবার রাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ হেরে বিদায় নিয়েছে তাঁর দল। ফলে ফাইনালে দেখা যাবে না তাঁকে।

বৈভব সূর্যবংশীবৈভব সূর্যবংশী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2026,
  • अपडेटेड 1:48 PM IST

এবারের আইপিএল-এ দারুণ ব্যাট করেছেন বৈভব সূর্যবংশী। প্রায় ধবংস করে দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় বোলারদের আত্মবিশ্বাস। সেই তালিকায় জসপ্রীত বুমরাও রয়েছেন। পরিস্থিতি এমন যে, তাঁকে ভারতীয় সিনিয়র দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছে, গোটা দেশ অপেক্ষায় আছে তাঁর ব্যাটিং দেখার। তবে শুক্রবার রাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ হেরে বিদায় নিয়েছে তাঁর দল। ফলে ফাইনালে দেখা যাবে না তাঁকে।

কবে ফের মাঠে নামবেন বৈভব?
এখনই সিনিয়র দলে জায়গা পাচ্ছেন না বৈভব। ৯ই জুন, ২০২৬ থেকে, যেখানে তিনি ভারত এ (India A) দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ৫০ ওভারের (লিস্ট এ) সিরিজে মাঠে নামবেন। ফলে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না ক্রিকেটপ্রেমীদের। আবারও দেখা যাবে বৈভব ঝড়। 

কেমন ছন্দে বৈভব?
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নকআউট এলিমিনেটর ম্যাচে তিনি মাত্র ২৯ বলে ৯৭ রানের একটি অবিশ্বাস্য ও বিধ্বংসী ইনিংস খেলেন। অল্পের জন্য তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ডটি মিস করেন। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ ম্যাচেও পাওয়ারপ্লে-তে রেকর্ড গড়ে তিনি তাঁর মারকুটে ব্যাটিং বজায় রেখেছেন। 

ভেঙেছেন ক্রিস গেইলের রেকর্ড 
এই আইপিএল আসরে তিনি ইতিমধ্যে ৫৩টি ছক্কা হাঁকিয়েছেন। আর মাত্র ৭টি ছক্কা মারলেই তিনি আইপিএল ইতিহাসের এক আসরে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েন। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ১টি শতরান এবং ৫টি অর্ধশতরান করেছেন।

দ্রুততম ১,০০০ রান
এই মরসুমের কোয়ালিফায়ার ২ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৯৬ রানের ইনিংস খেলে তিনি আইপিএল ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে (মাত্র ৪৪০টি বল খেলে) ১,০০০ রান পূর্ণ করার বিশ্বরেকর্ড গড়েন। তিনি আন্দ্রে রাসেলের ৫৪৫ বলের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। 

সিনিয়র জাতীয় দলে জায়গা দেওয়ার দাবি

তাঁর এই অভাবনীয় ফর্ম দেখে কিংবদন্তি সুনীল গাভাস্কার তাঁকে এখনই ভারতীয় জাতীয় ক্রিকেট দলে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এই আইপিএল পারফরম্যান্সের ঠিক আগেই ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপেও তিনি ৭ ম্যাচে ৪৩৯ রান (গড় ৬২.৭১) করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। তবে শুধু গাভাস্কার নন, আরও এক প্রাক্তন তারকা অনিল কুম্বলেও এই একই দাবি করেছেন। এবারের আইপিএল-এ টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব সূর্যবংশী ১৬টি ম্যাচ খেলে মোট ৭৭৬ রান সংগ্রহ করেছেন।  

Advertisement

ত্রি-সিরিজের সম্পূর্ণ সূচি
৯ জুন: ভারত 'এ' বনাম শ্রীলঙ্কা 'এ '১১ জুন: ভারত 'এ' বনাম আফগানিস্তান 'এ'
১৩ জুন: আফগানিস্তান 'এ' বনাম শ্রীলঙ্কা 'এ'
১৫ জুন: ভারত 'এ' বনাম শ্রীলঙ্কা 'এ
১৭ জুন: ভারত 'এ' বনাম আফগানিস্তান 'এ
'১৯ জুন: আফগানিস্তান 'এ' বনাম শ্রীলঙ্কা 'এ'
২১ জুন: ফাইনাল

ইন্ডিয়া এ স্কোয়াড: তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, সূর্যশ সেডগে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগরা (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম, যশ কুমার সিং, যুবরাজ খান, অরুজ খান এবং আনিসুল হক। অনুকূল রায়।

Read more!
Advertisement
Advertisement