Advertisement

Viabhav Suryavanshi Hits Jaspreet Bumrah: বুমরাহকে প্রথম বলে ছক্কা, বৈভবের দুঃসাহসে হতবাক দুনিয়া, যশস্বীর মন্ত্রেই সাফল্য?

Viabhav Suryavanshi Hits Jaspreet Bumrah: এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। বুমরাহর প্রথম বলটি শরীর লক্ষ্য করে ধেয়ে এলেও বিন্দুমাত্র বিচলিত হননি এই তরুণ বাঁ-হাতি ব্যাটার। চোখের পলকে বড় শট খেলে বল পাঠিয়ে দেন গ্যালারিতে। গোটা স্টেডিয়াম তখন বিস্ময়ে হতবাক।

যশস্বীর মন্ত্রে সাফল্য বৈভবেরযশস্বীর মন্ত্রে সাফল্য বৈভবের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 7:00 PM IST

Viabhav Suryavanshi Hits Jaspreet Bumrah: বয়স মাত্র ১৫, কিন্তু তাতে কী? মাঠের লড়াইয়ে নামলে অভিজ্ঞতার থেকে বেশি কথা বলে কবজির জোর আর আত্মবিশ্বাস। আইপিএল ২০২৬-এর মঞ্চে জসপ্রীত বুমরাহর মতো বিশ্বসেরা পেসারকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিলেন বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তবে এই দুঃসাহসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালের বিশেষ এক মন্ত্র।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। বুমরাহর প্রথম বলটি শরীর লক্ষ্য করে ধেয়ে এলেও বিন্দুমাত্র বিচলিত হননি এই তরুণ বাঁ-হাতি ব্যাটার। চোখের পলকে বড় শট খেলে বল পাঠিয়ে দেন গ্যালারিতে। গোটা স্টেডিয়াম তখন বিস্ময়ে হতবাক। বুমরাহর মতো বোলারের লাইন-লেংথ গুলিয়ে দিয়ে এমন ব্যাটিং সচরাচর দেখা যায় না।

পরে জানা যায়, ম্যাচের আগেই বৈভবের কানে সাফল্যের মন্ত্র ফুঁকে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। অভিজ্ঞ যশস্বী তাঁকে শুধু একটি কথাই বলেছিলেন, ‘মারতে থাকো’। বোলার কে, তা না দেখে শুধু বলের গুণাগুণ বিচার করে নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। জুনিয়র সতীর্থকে তিনি অভয় দিয়ে বলেন, কোনো ভয় না পেয়ে নিজের ওপর বিশ্বাস রাখতে।

বড় দাদার সেই টোটকা যেন জাদুর মতো কাজ করেছে মাঠে। জয়সওয়ালের সেই ‘মারতে থাকো’ মন্ত্র মেনেই বুমরাহকে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আইপিএলের মঞ্চে নিজের আগমন বার্তা জোরালোভাবে দিয়ে রাখলেন বৈভব সূর্যবংশী। এই ইনিংসের পর বিশেষজ্ঞ মহলের ধারণা, ভারতের ক্রিকেটে আগামী দিনে বড় ধামাকা হতে চলেছে এই ১৫ বছরের কিশোর।
 

 

Read more!
Advertisement
Advertisement