Advertisement

Suryavanshi Brother: বৈভবের ভাইও তো বিধ্বংসী! মারকাটারি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতাল, বয়স কত জানেন?

Vaibhav Suryavanshi: টিম ইন্ডিয়ার কিশোর তুর্কি বৈভব সূর্যবংশী বোলারদের লম্বা লম্বা ছয়ে বাউন্ডারির বাইরে ফেলছেন। আর দাদার দেখাদেখি, সেই একই রাস্তায় হাঁটছেন ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশীও।

ধামাকাদার ইনিংস খেলে দলকে জেতালেন বৈভবের ভাই, বয়স কত?ধামাকাদার ইনিংস খেলে দলকে জেতালেন বৈভবের ভাই, বয়স কত?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 12:12 PM IST
  • সবচেয়ে কম বয়সে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে রেকর্ড করেছেন বৈভব সূর্যবংশী।
  • IPL-এ তিনি এই মুহূর্তে আক্রমণাত্মক ব্যাটারদের একজন।
  • লোডিং হচ্ছে বৈভব ২.০। আশীর্বাদ সূর্যবংশী। যার বয়স মাত্র ১০।

সবচেয়ে কম বয়সে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে রেকর্ড করেছেন বৈভব সূর্যবংশী। IPL-এ তিনি এই মুহূর্তে আক্রমণাত্মক ব্যাটারদের একজন। প্রতিপক্ষের বোলাররা বৈভবের দিনে তাঁকে বল করতে রীতিমতো ল্যাজে গোবরে হন। কিন্তু একা বৈভবে রক্ষা নেই। এবার লোডিং হচ্ছে বৈভব ২.০। আশীর্বাদ সূর্যবংশী। যার বয়স মাত্র ১০।

২৫ অক্টোবর, রবিবার দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের টিমকে জেতালেন আশীর্বাদ সূর্যবংশী। একটি স্থানীয় অনুশীলন ম্যাচে তিনি মাত্র ৮৭ বলে অপরাজিত ১০৭ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছক্কা।

আশীর্বাদের ইনিংস তার টিমকে ২ উইকেটে জয় এনে দেয়। আশীর্বাদের বাবা, সঞ্জীব সূর্যবংশী, স্কোরকার্ডটি শেয়ার করেছেন। আশীর্বাদ ও বৈভবের বড় ভাই, উজ্জ্বল সূর্যবংশীও ম্যাচটির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

বলা হচ্ছে, সম্প্রতি আশীর্বাদ ক্রিকেট আনুষ্ঠানিক ভাবে শেখা শুরু করেছে। এক বছরেরও কম সময় ধরে অনুশীলন করেও সে এরই মধ্যে বেশ কয়েকটি বড় ইনিংস খেলেছে। এত অল্প সময়ে তার এই পারফরম্যান্স খেলার প্রতি তার প্রতিভা ও নিষ্ঠারই প্রতিফলন।

আশীর্বাদের সঙ্গে বৈভব সূর্যবংশীর তুলনা করাটা স্বাভাবিক , কিন্তু দুই ভাইয়ের খেলার ধরণ আলাদা। বৈভব বাঁ-হাতি ব্যাটসম্যান এবং স্পিন বোলিংও করতে পারেন। অন্যদিকে, আশীর্বাদ একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেস বোলিং করেন।

এমনিতে আশীর্বাদ নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দেখেন। তাঁর ব্যাটিং ও বোলিং দক্ষতা তাঁকে নিজস্ব পরিচয় গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে। ক্রিকেটে খুব অল্প সময় কাটানোর পর শুরু হওয়া তার এই দুর্দান্ত ফর্ম কতদূর গড়াবে, এখন সেটাই দেখার বিষয়।

 

Read more!
Advertisement
Advertisement