Advertisement

Vaibhav Suryavanshi : ফের বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর, সবচেয়ে কম বলে হাঁকালেন হাফ সেঞ্চুরি

এ লিস্টে থাকা ক্রিকেটার মধ্যে সবথেকে কম বলে হাফ সেঞ্চুরি করা ব্যাটার হয়ে গেলেন বৈভব। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার ব্যাটাক কৌশল্যা বীরারত্নার। ২০০৫ সালে রাগমা ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র ১২ বলে করেছিলেন তিনি।

বিধ্বংসী মেজাজে বৈভব (ছবি PTI)বিধ্বংসী মেজাজে বৈভব (ছবি PTI)
Aajtak Bangla
  • কলম্বো ,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 12:21 PM IST
  • সেঞ্চুরি গড়ার রেকর্ড হাতছাড়া হয়েছে ১৫ বছরের বৈভবের
  • মাত্র ২৯ বলে ৯৪ রান করে আউট হয়ে যান তিনি

শ্রীলঙ্কা এ দলের হয়ে খেলতে নেমে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটের নয়া স্টার বৈভব সূর্যবংশী। তবে ব্যাট হাতে সব বিতর্কের জবাব দিলেন তিনি। গড়লেন বিশ্বকেরর্ড। মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি।  

রবিবার শ্রীলঙ্কার ডাম্বুলার রণগিরি ডাম্বুলা স্টেডিয়ামে তৃতীয় তথা সিরিজের নির্ণায়ক ম্যাচে শ্রীলঙ্কান বোলারদের রীতিমতো শাসন করেন বৈভব। ১১টি বলের হাফ সেঞ্চুরির প্রতিটি রান করেন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে। এমনকী হাফ সেঞ্চুরিও করেন ছয় মেরেই। 

এর ফলে এ লিস্টে থাকা ক্রিকেটারদের মধ্যে সবথেকে কম বলে হাফ সেঞ্চুরি করা ব্যাটার হয়ে গেলেন বৈভব। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার ব্যাটাক কৌশল্যা বীরারত্নার। ২০০৫ সালে রাগমা ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র ১২ বলে করেছিলেন তিনি। আবার সরফরাজ খানের ১৫ বলে হাফ সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করার যে রেকর্ড ছিল,তাও ভেঙে দেন। সরফরাজ সেই রেকর্ড ছিল বিজয় হাজারে ট্রফিতে। 

তবে সেঞ্চুরি গড়ার রেকর্ড হাতছাড়া হয়েছে ১৫ বছরের বৈভবের। মাত্র ২৯ বলে ৯৪ রান করে আউট হয়ে যান তিনি। লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগুর্কের দখলে। তিনি ২০০৩ সালের অক্টোবরে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে খেলার সময় মাত্র ২৯ বলে ১০০ করেছিলেন। 

চলতি সিরিজটি বৈভব সূর্যবংশীর জন্যই খুব জনপ্রিয় হয়েছে। বৈভব প্রথম চারটি ম্যাচে মোট ১১৭ রান করেছেন। ফলে তাঁর ফর্ম নিয়ে গুঞ্জন শুরু হলেও বৈভব এখন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাচ্ছেন, যেখানে তাঁর আন্তর্জাতিক ম্যাচে ডেবিউ হওয়ার কথা রয়েছে।  
 

Read more!
Advertisement
Advertisement