Advertisement

Virat Kohli: শতরান তো এলই, সচিনের বিশ্বরেকর্ডও ভাঙলেন বিরাট কোহলি

ব্যাট হাতে ফের নিজের দাপট দেখিয়ে একাধিক রেকর্ড নিজের নামে করে নিলেন বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করে নতুন নজির গড়লেন ভারতের তারকা ব্যাটার।

বিরাটের আরও একটা শতরানবিরাটের আরও একটা শতরান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 9:34 PM IST
  • বিরাটের আরও একটা শতরান।
  • ওয়ান ডে ক্রিকেটে এটা ৫৫তম।

আরও একটা একদিনের ম্যাচ। আরও একটা কোহলি শো। আরও একটা শতরান তো এলই। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলফলকও পেরোলেন। সামনে শুধু সচিন টেন্ডুলকর। 

রবিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলতে নেমেই ইতিহাস গড়লেন কোহলি। মাঠে নামার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কাড়েন। এক দিনের ক্রিকেটে নিজের কেরিয়ারের ৫৫তম শতরান করলেন। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন কোহলি।

১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছনো বিশ্বের দ্বিতীয় ব্যাটার বিরাট কোহলি। মাত্র ৩০৩টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। সচিন টেন্ডুলকর এই নজির গড়তে খেলেছিলেন ৩৭৭টি ইনিংস। অর্থাৎ সচিনের তুলনায় ৭৪টি ইনিংস কম খেলেই ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন কোহলি।

ম্যাচে ক্রিজে এসেই কোনও চাপ না নিয়ে নিজের স্বাভাবিক ছন্দে খেলতে শুরু করেন কোহলি। মাত্র ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করার পর একের পর এক দুরন্ত শট খেলেন। শেষ পর্যন্ত নিজের ৫৫তম এক দিনের শতরান পূর্ণ করে আরও একটি বড় নজির গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Read more!
Advertisement
Advertisement