Advertisement

Virat Kohli New Tattoo: বিরাটের হাতে নতুন ট্যাটু, জানেন এর অর্থ কী?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে কোহলির বাঁ হাতে নতুন একটি ট্যাটু দেখা গিয়েছে। তাঁর পুরনো ট্যাটুগুলির মাঝেই বাঁ দিকের বাইসেপের কাছে নতুন নকশাটি করা হয়েছে। ট্যাটুটি দেখতে অনেকটা, জলের উপর একটি বিন্দু পড়ার পর যেভাবে চারদিকে ঢেউ ছড়িয়ে পড়ে, সেই দৃশ্য।

বিরাট কোহলির নতুন ট্যাটুবিরাট কোহলির নতুন ট্যাটু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2026,
  • अपडेटेड 7:50 AM IST
  • সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে কোহলির বাঁ হাতে নতুন একটি ট্যাটু দেখা গিয়েছে
  • তাঁর পুরনো ট্যাটুগুলির মাঝেই বাঁ দিকের বাইসেপের কাছে নতুন নকশাটি করা হয়েছে
  • জলের উপর একটি বিন্দু পড়ার পর যেভাবে চারদিকে ঢেউ ছড়িয়ে পড়ে, সেই দৃশ্য

বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটার নন, বরং নয়া প্রজন্মের একাংশের কাছে তিনি স্টাইল আইকন। তাই তাঁর ড্রেসিং থেকে শুরু করে হেয়ার স্টাইল, চিরকালই আলোচনার কেন্দ্রে থেকেছে। এমনকী তাঁর শরীরের একাধিক ট্যাটুও দীর্ঘদিন ধরে ভক্তদের নজর কেড়েছে। আর বড় খবর হল, নিজের শরীরে আরও একটা ট্যাটু যোগ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে কোহলির বাঁ হাতে নতুন একটি ট্যাটু দেখা গিয়েছে। তাঁর পুরনো ট্যাটুগুলির মাঝেই বাঁ দিকের বাইসেপের কাছে নতুন নকশাটি করা হয়েছে। ট্যাটুটি দেখতে অনেকটা, জলের উপর একটি বিন্দু পড়ার পর যেভাবে চারদিকে ঢেউ ছড়িয়ে পড়ে, সেই দৃশ্য।

‘Allan F Gois’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্যাটুটির ছবি পোস্ট করা হয়। এরপরই তা নিয়ে কোহলি ফ্যানেদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নিমেষে ভাইরাল হয়েছে এই ট্যাটু।

পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, ট্যাটুটি তৈরি করতে পাঁচটি সেশন লেগেছে। কিন্তু এখনও সেটি সম্পূর্ণ হয়নি।

যতদূর খবর, কোহলি নিজের বাঁ হাতের ট্যাটুগুলিকে নতুন করে সাজাতে চান। সেই কারণেই এই ট্যাটু করলেন। 

আইপিএল শুরু হওয়ার আগে জানা গিয়েছিল, পুরনো ট্যাটুগুলি মুছে ফেলতে বা ঢেকে দিতে চাইছেন না কোহলি। বরং সেগুলিকে নতুনভাবে সাজিয়ে একটি সম্পূর্ণ স্লিভ ট্যাটু তৈরি করার পরিকল্পনা করেছেন। এর মাধ্যমে তাঁর বর্তমান জীবনের যাত্রাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

এই বদলের শুরুটা হয়েছিল তাঁর শিবের থেকে অনুপ্রাণিত আর্মব্যান্ড ট্যাটু দিয়ে। পুরনো নকশাটিকে আরও সূক্ষ্মতা ও স্পষ্টতা দিয়ে নতুন করে সাজানো হয়। এরপর সেই নকশা মিশেছে একটি জটিল ডটওয়ার্ক-এর সঙ্গে। পুরো হাতে বিভিন্ন ট্যাটুকে একসূত্রে যুক্ত করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পুরো নকশাটিতে ভারসাম্য, মনোযোগ, অন্তরের শান্তি বা সামঞ্জস্যের মতো ভাবনাকে তুলে ধরা হয়েছে বলে জানা যায়।

বাঁ হাতের উপরের দিকে নতুন করে পদ্ম ও আরও একটি ফুলের মোটিফও যুক্ত করা হয়েছে। এই ধরনের প্রতীক সাধারণত অধ্যবসায় এবং ব্যক্তিগত উন্নতির সঙ্গে যুক্ত।

Advertisement

তবে নতুন ট্যাটুর প্রতিটি নকশার গভীর অর্থ কী, তা এখনও প্রকাশ্যে জানাননি কোহলি। ফলে ট্যাটুগুলির পেছনের সম্পূর্ণ গল্প অজানাই রয়ে গিয়েছে। আপাতত ভক্তরা তাঁর নতুন লুকের পাশাপাশি এই শিল্পকর্মের সৌন্দর্য উপভোগ করছেন।
 

 

Read more!
Advertisement
Advertisement