Advertisement

Virat Kohli: দু'ঘণ্টা ধরে নেটে ব্যাটিং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার জন্য কীভাবে প্রস্তুতি কোহলির? দেখুন

লাল মাটির পিচে পেসার ও স্পিনার, দু'ধরনের বোলারদেরই সামলালেন কোহলি। বিশেষ করে তাঁর কভার ড্রাইভ ছিল দেখার মতো। ব্যালেন্স, টাইমিং এবং নিখুঁত শট সিলেকশনের পরিচিত ছন্দে দেখা গেল তাঁকে। ব্যাকফুটে ভর করে আত্মবিশ্বাসী ডিফেন্সিভ শট খেললেন। আবার পা ব্যবহার করে এগিয়ে এসে স্পিনারদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি।

বিরাট কোহলি (ছবি: পিটিআই)বিরাট কোহলি (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 8:08 AM IST
  • লাল মাটির পিচে পেসার ও স্পিনার, দু'ধরনের বোলারদেরই সামলালেন কোহলি
  • বিশেষ করে তাঁর কভার ড্রাইভ ছিল দেখার মতো
  • ব্যালেন্স, টাইমিং এবং নিখুঁত শট সিলেকশনের পরিচিত ছন্দে দেখা গেল তাঁকে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নামবে ভারত। ঠিক তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার মাঠে নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। আর সেখানে তাঁর চেনা আত্মবিশ্বাস এবং দৃষ্টিনন্দন শট দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। পাঁচ ম্যাচের সিরিজের আগে ব্যাটিং আরও শানিয়ে নিতে খুব পরিশ্রম করলেন তিনি। দুই ঘণ্টা ধরে নেটে ব্যাটিং করলেন। 

লাল মাটির পিচে পেসার ও স্পিনার, দু'ধরনের বোলারদেরই সামলালেন কোহলি। বিশেষ করে তাঁর কভার ড্রাইভ ছিল দেখার মতো। ব্যালেন্স, টাইমিং এবং নিখুঁত শট সিলেকশনের পরিচিত ছন্দে দেখা গেল তাঁকে। ব্যাকফুটে ভর করে আত্মবিশ্বাসী ডিফেন্সিভ শট খেললেন। আবার পা ব্যবহার করে এগিয়ে এসে স্পিনারদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি।

দুর্দান্ত ফর্মে কোহলি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নামার আগে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছেন কোহলি। সেখানে তিন ম্যাচের সিরিজে ১৫৫.৫৫ স্ট্রাইক রেটে মোট ১৬৮ রান করেন তিনি। গড় ছিল ৮৪।

তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ান ডে-তে মাত্র ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কোহলি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে আট উইকেটে সহজ জয় পায় ভারত। অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তিনি করেন ১১০ রান। দুই ব্যাটারের দাপটে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই ইনিংসের মধ্যেই ওয়ান ডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেও কোহলির অভিজ্ঞতা, চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাটিং এবং রান তাড়া করার সময় দ্রুত গতি বাড়ানোর ক্ষমতা ভারতের বড় ভরসা হতে পারে। 

কবে শুরু সিরিজ?
৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা অকল্যান্ডে। এরপর ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে ম্যাচগুলি। শেষ দু'টি ম্যাচ হবে মাউন্ট মাউনগানুইয়ে। এই ওয়ান ডে সিরিজেও নিজের দুরন্ত ফর্ম ধরে রাখতে চাইবেন কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement