Advertisement

Virat Kohli: 'এক-দুই গিয়ার উপরে খেলতে চাই', ১৫০০০ রান করে নয়া টার্গেট বিরাটের

রবিবার তিরুবন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেছে ভারত। সেই ম্যাচে বিরাটের সেঞ্চুরির দৌলতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আরও একবার সফলভাবে রানা তাড়া করে নিজেকে ফের প্রমাণ করেছেন ভারতীয় দলের চেজ মাস্টার। এরপর ম্যাচ শেষে মুখ খোলেন কোহলি। 

বিরাট কোহলি (ছবি: পিটিআই)বিরাট কোহলি (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 8:47 AM IST
  • রবিবার তিরুবন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেছে ভারত
  • সেই ম্যাচে বিরাটের সেঞ্চুরির দৌলতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত
  • একবার সফলভাবে রানা তাড়া করে নিজেকে ফের প্রমাণ করেছেন ভারতীয় দলের চেজ মাস্টার

১৫০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি। এরপরই তিনি সচিন তেন্ডুলকারের সঙ্গে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন। আর এই ঐতিহাসিক রেকর্ডের পরই কিং কোহলি মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, যে ব্যক্তিগত রেকর্ড তৈরি করার লক্ষ্য তাঁর কখনওই ছিল না। তিনি দলের জন্যই কাজ করে যেতে চেয়েছেন। 

২৭ সেপ্টেম্বর, রবিবার তিরুবন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেছে ভারত। সেই ম্যাচে বিরাটের সেঞ্চুরির দৌলতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আরও একবার সফলভাবে রানা তাড়া করে নিজেকে ফের প্রমাণ করেছেন ভারতীয় দলের চেজ মাস্টার। এরপর ম্যাচ শেষে মুখ খোলেন কোহলি। 

তিনি বলেন, 'আমার মন কখনইও মাইলস্টোন তৈরি করার দিকে থকে না। আমি শুধু পরিস্থিতি বুঝে দলের জন্য কাজটা করার দিকেই মনোযোগ দিই। এর সঙ্গেই সাফল্য আসে।' 

মাথায় রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৮৮ বলে অপরাজিত ১৩৯ রান করেছেন তিনি। তাঁর এই ইনিংসে ছিল ১০টি ১০টি চার ও ৯টি ছক্কা। আর এই ইনিংসের সুবাদেই মাত্র ৪১.৪ ওভারেই ২৯৬ রানের টার্গেট পূরণ করে ফেলেন কোহলি। 

সাফল্য নিয়ে কী বললেন?
ম্যাচ শেষে নিজের সাফল্যের রসায়ন নিয়ে মুখ খোলেন বিরাট। তিনি জানান, এতটা দীর্ঘসময় ধরে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। এই জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। 

বিরাট কোহলি বলেন, 'এত দীর্ঘ সময় ধরে খেলতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ভাগ্যবান। আমি মাথা নিচু করে কঠোর পরিশ্রম করে যেতে চাই। জীবনের এই পর্যায়ে পৌঁছতে যা কিছু সাহায্য করেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।'

তিনি দাবি করেন, ক্রিকেট খেলার সুযোগ পাওয়াটাই তাঁর কাছে বিরাট ব্যাপার। তাই তিনি কঠিন পরিশ্রম করে যেতে পারেন। পাশাপাশি তিনি দাবি করেন, কেরিয়ারের এই পর্যায়ে এসে আক্রমণাত্মক খেলা চালিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান। 

Advertisement

তিনি বলেন, 'প্রথমত, আপনাকে খেলাটা বুঝতে হবে। আমি এখন যেই পর্যায়ে আছি, সেখানে শারীরিকভাবে ফিট থাকাও জরুরি। কারণ, খেলাটা অনেকটাই মানসিক।' 

বিরাট কোহলি জানিয়েছেন, এখন তিনি মানসিকভাবে ফ্রেশ থাকতে চান। বর্তমান মুহূর্তকে উপভোগ করতে চান। সেই সঙ্গে আরও আক্রমণাত্মক ব্যাটিংয়ের কৌশল অবলম্বন করতে চান বলেও জানিয়েছেন তিনি। 

নতুন আঙ্গিক খুঁজছেন কোহলি
বিরাট আরও বলেন, 'আমার কাছে এখন নতুন চ্যালেঞ্জ হল ব্যাটিংকে আরও এক বা দুই গিয়ার উপরে নিয়ে যাওয়া। এই নিয়ে কাজ করাটা আমার জন্য বেশ রোমাঞ্চকর।'

তিনি বলেন, 'কেরিয়ারের এই পর্যায়ে এসে নিজের একটি নতুন রূপ আবিষ্কার করাটা বেশ রোমাঞ্চকর।'


  

 

Read more!
Advertisement
Advertisement