Advertisement

Virat Kohli Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপে খেলবেন রো-কো জুটি? গম্ভীরদের বড় বার্তা ধোনির

২০২৭ সালে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। তবে তার আগে সব থেকে বড় প্রশ্ন হল সেখানে আদৌ খেলবেন তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জানালেন তাঁর মত। সাধারণভাবে ধোনি ক্রিকেট নিয়ে খুব বেশি মুখ না খুললেও, এদিন প্রাক্তন সতীর্থদের পাশেই দাঁড়ালেন।

বিরাট কোহলি, রোহিত শর্মাবিরাট কোহলি, রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 1:55 PM IST

২০২৭ সালে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। তবে তার আগে সব থেকে বড় প্রশ্ন হল সেখানে আদৌ খেলবেন তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জানালেন তাঁর মত। সাধারণভাবে ধোনি ক্রিকেট নিয়ে খুব বেশি মুখ না খুললেও, এদিন প্রাক্তন সতীর্থদের পাশেই দাঁড়ালেন।

প্রসঙ্গত রোহিত এবং বিরাট দুজনেই তাঁর অধিনায়কত্বেই নিজেদের আরও মেলে ধরেছেন। ধোনি বলছেন বয়সটা একটা সংখ্যা মাত্র। সংশ্লিষ্ট সেই ক্রিকেটারের ফিটনেস এবং ফর্ম কেমন রয়েছে সেটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ছিলেন ধোনি। সেখানেই আসন্ন একদিনের বিশ্বকাপে রো-কো'র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক বলেন, 'আমার কাছে বয়সটা কোনও ব্যাপারই নয়। সব সময় একজন ক্রিকেটারের ফিটনেস এবং পারফরম্যান্সই শেষ কথা হওয়া উচিত। যে সকল ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, তাঁদের আলাদা করে কিছু বলে দিতে হয় না। আর দলের সব ক্রিকেটারকে সমান চোখে দেখা উচিত।' 

পাশাপাশি ধোনি মনে করছেন, যেকোনও দলে অভিজ্ঞ ক্রিকেটার অবশ্যই প্রয়োজন। রোহিতদের নাম না করেই তিনি বলেন, 'ক্রিকেটের বড় মঞ্চে কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করে, সমস্ত চাপ সামলে পারফর্ম করতে হয় সেটা বুঝতে গেলে এমন ক্রিকেটারদের প্রয়োজন যারা অন্তত ৮০ থেকে ৮৫টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ভারতের বর্তমান দলে সেই সংখ্যা হাতে গোনা।'

পাশাপাশি নাম না করে গৌতম গম্ভীরকেও বার্তা দিয়েছেন ধোনি। তিনি বলেন, 'যে ক্রিকেটার ভাল পারফর্ম করবে তাকে দলে রাখা হোক এবং যে পারছে না তাকে অবশ্যই বয়ে বেড়ানোর দরকার নেই।' ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল খেলে যাচ্ছেন। ফিটনেসই যে তাঁর কাছে মূল বিচার্য বিষয় তা বোঝা যায় এ থেকেই। ২০২৬ সালেও আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement