Advertisement

IPL 2026 RR vs GT, Qualifier 2: RR vs GT ম্যাচ ভেস্তে গেলে কারা ফাইনালে? জেনে নিন নিয়ম

আজ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার  সকলের নজর রয়েছে বৈভব সূর্যবংশীর দিকে, আরেকদিকে শুভমান গিলও ফাইনাল খেলার এত কাছে এসে সুযোগ হাতছাড়া করতে নারাজ। তবে গোটা ব্যসাপারটাই বদলে দিতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে যদি ম্যাচ ভেস্তে যায় তা হলে কিন্তু গোটা ব্যাপারটাই বদলে যেতে পারে। কী হতে পারে এমন হলে? জেনে নিন নিয়ম কী 

আরআর বনাম জিটিআরআর বনাম জিটি
Aajtak Bangla
  • মুল্লানপুর,
  • 29 May 2026,
  • अपडेटेड 11:20 AM IST

আজ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার  সকলের নজর রয়েছে বৈভব সূর্যবংশীর দিকে, আরেকদিকে শুভমান গিলও ফাইনাল খেলার এত কাছে এসে সুযোগ হাতছাড়া করতে নারাজ। তবে গোটা ব্যসাপারটাই বদলে দিতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে যদি ম্যাচ ভেস্তে যায় তা হলে কিন্তু গোটা ব্যাপারটাই বদলে যেতে পারে। কী হতে পারে এমন হলে? জেনে নিন নিয়ম কী 

রাজস্থান বনাম গুজরাত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে কারা?

চণ্ডীগড়ের মুল্লানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচের বিজয়ীই ৩১ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলবে। কিন্তু মে-শেষের পঞ্জাবের আকাশ অনিশ্চিত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টসের আধ ঘণ্টা আগে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে, যদিও ম্যাচ চলাকালীন আকাশ মূলত মেঘলা থাকবে। অন্য রিপোর্টে আবার উল্লেখ, সন্ধ্যায় বড় বৃষ্টির সম্ভাবনা কম, তাপমাত্রা ৩৬ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ খেলা শুরুতে বিলম্ব বা ওভার কমে যাওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। 

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নিয়ম কী?
আইপিএলের প্লে-অফের জন্য রিজার্ভ ডে শুধু ফাইনালের জন্য রাখা হয়েছে। কোয়ালিফায়ার ২ ও এলিমিনেটরের কোনো রিজার্ভ ডে নেই, কারণ ফাইনালের সঙ্গে মাত্র এক দিনের ব্যবধান এবং ভেন্যু আলাদা। 

আম্পায়াররা প্রথমে অতিরিক্ত সময় নেবেন। নিয়ম অনুযায়ী প্রায় ১২০ মিনিট পর্যন্ত খেলা পিছিয়ে নেওয়া যায়। এর মধ্যে অন্তত ৫ ওভারের ম্যাচ সম্ভব হলে ডিএলএস পদ্ধতিতে ফল বের হবে। যদি ৫ ওভারও না খেলা যায়, বা ম্যাচ টাই হয়, তখন আইপিএল প্লেয়িং কন্ডিশনসের ধারা ১৬.১০.৩ প্রযোজ্য হবে। প্রথমে সুপার ওভার, প্রয়োজনে একাধিক সুপার ওভার খেলা হবে। সুপার ওভারও সম্ভব না হলে, লিগ পর্বে যে দল পয়েন্ট টেবিলে ওপরে ছিল, তাকেই 'বিজয়ী' ঘোষণা করা হবে। 

তাহলে সুবিধা কার?
লিগ শেষে গুজরাত টাইটান্স ১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট ও +০.৬৯৫ নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে। রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট ও +০.১৮৯ নেট রানরেট নিয়ে চতুর্থ।  অর্থাৎ, আজ রাতে মুল্লানপুরে এক বলও না হলে, বা সুপার ওভারের জন্য মাঠ প্রস্তুত না হলে, শুভমন গিলের গুজরাত সরাসরি ফাইনালে চলে যাবে, রিয়ান পরাগের রাজস্থানকে খালি হাতে ফিরতে হবে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement