
আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে দলে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। আর ভারতীয় দলের এই সিদ্ধান্তেই হতবাক অনেকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কেন খেলানো হল না ফর্মে থাকা বৈভবকে? আর সেই উত্তরটাই দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি সোজা জানিয়েছেন, ভারতের টি-২০ দলে সুযোগ পাওয়ার জন্য এই তরুণ প্রতিভাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
জিম্বাবোয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বৈভব। সেই সিরিজে ১৯৬.১০ স্ট্রাইক রেটে ১৫১ রান করে তিনি। সেই সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তারপর আফগানিস্তান সিরিজেও জায়গা হয়েছিল। তবে মাঠে নামার সুযোগ হয়নি। সঞ্জু স্যামসন দলে ফিরতেই সূর্যবংশীকে বাইরে বসতে হয়। আর সেই বিষয়টা নিয়েই অনেকে দল নির্বাচনের দিকে প্রশ্ন করেছিলেন।
কেন সূর্যবংশীর বদলে স্যামসন?
সাংবাদিক বৈঠকে বিষয়টা নিয়ে মুখ খোলেন গম্ভীর। তিনি জানান, গত কয়েক বছরে ভারতের হয়ে স্যামসন নিজের ক্ষমতা প্রমাণ করেছেন। তাই টি-২০ বিশ্বকাপ জেতানো কম্বিনেশনেই ফিরে যাওয়ার প্ল্যান ছিল তাঁদের।
গম্ভীর বলেন, 'স্যামসন দেখিয়েছে যে ও কী করতে পারে। কোনও ক্রিকেটার প্রতিভাবান না হলে বিশ্বকাপের বেস্ট প্লেয়ার হতে পারে না। তাই ও যথেষ্ট করেছে। অবশ্যই, ইংল্যান্ড সিরিজে ওকে বাদ দেওয়াটা সম্ভবত আমার কোচিং কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ, তার আগে দারুণ পারফর্ম করেছিল।'
তিনি আরও বলেন, 'কিন্তু কখনও কখনও আপনাকে খেলোয়াড়দের ফর্মের কথাও মাথায় রাখতে হয়। আমার দৃষ্টিকোণ থেকে, আমি বিশ্বকাপে যে কম্বিনেশন নিয়ে খেলেছিলাম, সেটাতেই ফিরে যেতে চেয়েছিলাম। কারণ তিন-চারটি ম্যাচে ব্যর্থ হলেই সেই খেলোয়াড়রা খারাপ হয়ে যায় না। একটি দল একটি বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপ পর্যন্ত অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছে। হঠাৎ করে একটি সিরিজের পর সেই দল বা সেই খেলোয়াড়রা খারাপ হয়ে যেতে পারে না।'
আর আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের দারুণ খেলেন সঞ্জু। তিনি দুটি অর্ধশতরান করেন তিনি। মোট রান সংখ্যা ১১৭।
'সূর্যবংশীকে অপেক্ষা করতে হবে'
কেন দলে চান্স পাচ্ছেন না সূর্যবংশীর? গম্ভীর জানিয়েছেন, বৈভবের প্রতিভা কোনও প্রশ্ন নেই। তবে তাঁর মতে, এই মুহূর্তে স্যামসনই সূর্যবংশীর আগে থাকবেন।
গম্ভীর আশ্বাস দিয়েছেন, সূর্যবংশী যখন সুযোগ পাবেন, তখন তাঁকে দলে দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ দেওয়া হবে। তবে আপাতত ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।