Advertisement

Rohit Virat 2027 World Cup: ২০২৭ বিশ্বকাপে আদৌ চান্স পাবেন কোহলি, রোহিত? মুখ খুললেন নেহরা

ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অংশ ছিলেন রোহিত ও কোহলি। সেই সময় একাধিক ম্যাচে রোহিতের খারাপ পারফরম্যান্সের পর তাঁর অবসর নেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রোহিত নিজেই সেই জল্পনা খারিজ করেন। তবে তাঁদের ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে একাধিক প্রশ্ন উঠতেই থাকে। বিষয়টা নিয়ে এবার মুখ খুলেছেন আশিস নেহরা।

২০২৭ বিশ্বকাপে আদৌ চান্স পাবেন কোহলি, রোহিত? (ছবি: পিটিআই)২০২৭ বিশ্বকাপে আদৌ চান্স পাবেন কোহলি, রোহিত? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 11:41 AM IST
  • ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অংশ ছিলেন রোহিত ও কোহলি
  • সেই সময় একাধিক ম্যাচে রোহিতের খারাপ পারফরম্যান্সের পর তাঁর অবসর নেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল
  • ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রোহিত নিজেই সেই জল্পনা খারিজ করেন

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবদান প্রশ্নাতীত। দিনের পর দিন ধরে এই দুই ব্যাটারের শক্ত হাত ধরেই ম্যাচ জিতেছে দল। কিন্তু পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। আর সেই কারণেই যেই রো-কো জুটি ছাড়া ভারতীয় টিম ভাবাই যেত না, তাঁদের দলে থাকা নিয়েই প্রশ্ন উঠছে। বিশেষত, ২০২৭ সালের পুরুষের ওডিআই বিশ্বকাপে এই দুইজন খেলবে কি না, সেটা নিয়েই যত সংশয়। আর এমন পরিস্থিতিতে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার আশিস নেহরা। 

তাঁর মতে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি থাকবেন কিনা সেটা এখনই বলা যাবে না। এটা এখন বললে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 

প্রসঙ্গত, রোহিত ও কোহলি, দুইজনই কেরিয়ারের সায়হ্নে চলে এসেছেন। তবে এঁরা কেউই হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। বরং তারা একত্রে ওডিআই দলে জায়গা ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুজনেই। এখন শুধু তাঁরা ওডিআই খেলেন। আর এই দুইয়ের বর্তমান টার্গেট দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হতে চলা ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে জায়গা করে নেওয়া।

আর ফর্মের বিচারে দেখতে গেলে বেশ ভাল ছন্দেই রয়েছেন দুইজন। চলতি বছরে কোহলি ৬টি ম্যাচে ৩৮৪ রান করেছেন। আর রোহিত ৯টি ম্যাচে ৩৭৯ রান করেছেন।

প্রসঙ্গত, ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অংশ ছিলেন রোহিত ও কোহলি। সেই সময় একাধিক ম্যাচে রোহিতের খারাপ পারফরম্যান্সের পর তাঁর অবসর নেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রোহিত নিজেই সেই জল্পনা খারিজ করেন। তবে তাঁদের ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে একাধিক প্রশ্ন উঠতেই থাকে। আর বর্তমানে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন আশিস নেহরা। তিনি পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা খুব কঠিন যে ২০২৭ বিশ্বকারে রোহিত এবং বিরাট খেলবেন কি না। তাঁর মতে, কোনও বড় টুর্নামেন্টের মাত্র কয়েক সপ্তাহ আগেও ফর্ম ও পারফরম্যান্সের কারণে পরিস্থিতি বদলে যেতে পারে।

Advertisement

নেহরার দাবি, ১৩ মাস অনেকটা সময়। তাই এই মুহূর্তে রোহিত বা বিরাটকে নিয়ে কোনও কথা বলা ঠিক হব না।

তিনি বলেন, 'আমরা শুধু ভারতীয় ক্রিকেটে নয়, যে কোনও খেলাতেই দেখেছি, ২-৩ সপ্তাহ আগেও পরিস্থিতি বদলে যেতে পারে। তাঁরা যদি ভাল খেলেন, পারফর্ম করেন, তাহলে কেন খেলবেন না? এই ক্রিকেটারদের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়া কোচ বা অধিনায়কের জন্য সহজ হবে না।'

নেহরা আরও বক্তব্য, 'অতীতে এই দুইজন কী করেছেন, তা নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই। ১৩ মাস অনেকটা সময়। তাই এখনই বলা খুব কঠিন যে রোহিত বা বিরাট বিশ্বকাপে থাকবেন কি না। এই ক্রিকেটারদের ক্ষেত্রে বয়স শুধুই একটা সংখ্যা।'

তিনি আরও বলেন, 'হ্যাঁ, আমরা শুভমন গিলের কথা বলছি, বুমরার কথা বলছি। কিন্তু সেই শুভমন গিলই টি-২০ ক্রিকেটে নেই। একাধিক ফরম্যাটে যেভাবে দ্রুতগতির ক্রিকেট খেলতে হয়, সেখানে পরিস্থিতি বদলাতে পারে। তাই এখনই কিছু বলা কঠিন। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।'

 

Read more!
Advertisement
Advertisement