Advertisement

ICC tournament Schedule: ২০৩১-এ বিশ্বকাপ, ২০২৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে, ২০৩৫ পর্যন্ত ICC-র টুর্নামেন্টের সূচি

২০০৬ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল ভারত। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আমাদের দল। ফলে ঘরের মাঠে খেলে খেতাব ধরে রাখার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে। ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

আইসিসি টুর্নামেন্ট কবে কোথায় হবে? (ছবি: পিটিআই)আইসিসি টুর্নামেন্ট কবে কোথায় হবে? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 8:35 AM IST
  • ২০০৬ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল ভারত
  • আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আমাদের দল
  • ফলে ঘরের মাঠে খেলে খেতাব ধরে রাখার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে

ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য ভাল খবর। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ফিরছে ভারতে। রবিবার, ১৫ নভেম্বর, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০৩১ সালের ক্রিকেট বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে ভারত ও বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বও পেয়েছে ভারত।

এই নিয়ে পঞ্চমবার ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ১৯৮৭ সালে প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ভারত। এরপর ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করা হয়। ২০১১ সালে ফের বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে মিলিতভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ভারত। আর সবশেষে ২০২৩ সালে একার কাঁধে দায়িত্ব নিয়েই বিশ্বকাপ আয়োজন করেছিল আমাদের দেশ। সেই বার ফাইনালেও উঠেছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। যদিও সেই খারাপ সময় ভোলার আরও একটা সুযোগ সামনে এসেছে টিম ইন্ডিয়ার। কারণ, ২০৩১ সালেও ভারতে হবে বিশ্বকাপ। ২০৩১ সালের বিশ্বকাপ চলবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।

অন্যদিকে, ২০০৬ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল ভারত। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আমাদের দল। ফলে ঘরের মাঠে খেলে খেতাব ধরে রাখার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে। ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

২০৩৫ সাল পর্যন্ত ICC-র পুরুষদের টুর্নামেন্টের সূচি

  • ২০২৮ সালে টি-২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। টুর্নামেন্টটি ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে।
  • ২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ইংল্যান্ডে। এটি ৮–১২ জুন পর্যন্ত চলবে।
  • ২০২৯ সালেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রতিযোগিতা হবে ভারতে। এটি ৯–২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
  • ২০৩০ সালে টি-২০ বিশ্বকাপ রয়েছে। এটি ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে। এটি ৪ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত চলবে।
  • ২০৩১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডে ১২–১৬ জুন পর্যন্ত হবে প্রতিযোগিতা। 
  • ২০৩১ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। এটি ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এটি ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতার দিকে সকলেরই নজর থাকবে। 
  • ২০৩২ সালে টি-২০ বিশ্বকাপ হবে। এটির আয়োজক চূড়ান্ত হয়নি। তবে টুর্নামেন্টটি ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলতে পারে।
  • ২০৩৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে। এটিরও আয়োজক চূড়ান্ত হয়নি।  ৯ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে ম্যাচ। 
  • ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক চূড়ান্ত হয়নি। এটি ২ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে।
  • ২০৩৪ সালে টি-২০ বিশ্বকাপ হবে। আয়োজক চূড়ান্ত হয়নি। এটি ৬ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত চলবে।
  • ২০৩৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে। ওই ম্যাচের আয়োজক চূড়ান্ত হয়নি। খেলাটি ৭ থেকে ১১ জুন  চলবে।
  • ২০৩৫ ওয়ানডে বিশ্বকাপ হবে। এখনও আয়োজক চূড়ান্ত হয়নি। ২ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

 

Read more!
Advertisement
Advertisement