Advertisement

yuvraj Singh : বাবার মন্তব্যের জন্য কপিল দেব ও ধোনির কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি ও কপিল দেবকে নিয়ে একাধিকবার বিরূপ মন্তব্য করেছিলেন যোগরাজ সিং। বাবার সেই সব মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন যুবরাজ সিং।

ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 8:01 PM IST
  • এম এস ধোনি ও কপিল দেবকে নিয়ে একাধিকবার বিরূপ মন্তব্য করেছিলেন যোগরাজ সিং
  • বাবার সেই সব মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন যুবরাজ সিং

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি ও কপিল দেবকে নিয়ে একাধিকবার বিরূপ মন্তব্য করেছিলেন যোগরাজ সিং। বাবার সেই সব মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন যুবরাজ সিং। স্পোর্টস তকে ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা বলেন, 'আমি কাপিল দেব এবং এমএস ধোনির কাছে ক্ষমা চাইছি।'

বছরের পর বছর ধরে যোগরাজ সিং ধোনিকে আক্রমণ করে এসেছেন। তাঁর অভিযোগ, ধোনিই নাকি যুবরাজকে ভারতীয় দল থেকে বাদ দিয়েছিলেন। তবে যুবরাজ বরাবরই এই বিতর্ক থেকে দূরে থেকেছেন। প্রকাশ্যে কখনও বাবার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেননি। কিন্তু এই টিজারে  তাঁকে বলতে শোনা যায়, 'আমি বাবাকে বলেছি, এটা ঠিক নয়, একদম ঠিক নয়।' সুতরাং যুবরাজ যে যোগরাজের কথাবার্তার অস্বস্তিতে পড়েছিলেন তা কার্যত পরিষ্কার। 

প্রসঙ্গত, অনেক দিন পর যুবরাজ সিং কোনও পডকাস্টে বসছেন। এই পর্বটি শীঘ্রই প্রকাশিত। সম্প্রতি সামনে আসা দুই মিনিটের টিজারে দেখা যায়, তিনি কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলছেন। 

যোগরাজ কপিল দেবের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছিলেন।  গত বছর দাবি করেছিলেন, কপিল নাকি তাঁকে হুমকি দিয়েছিলেন।  তাঁর কেরিয়ারও নষ্ট করেছিলেন। সেজন্য তিনি পিস্তল নিয়ে কপিলের বাড়িতে গিয়েছিলেন। এই বক্তব্য সামনে আসার পর বিতর্ক দানা বেঁধেছিল। 

তবে ধোনিকে নিয়ে নিজের অবস্থান খানিক বদল করেছেন যোগরাজ। সম্প্রতি বলেছেন,তিনি এখন ধোনিকে সম্মান করেন। তাঁর এমন অবস্থান পরিবর্তনের কারণ প্রাক্তন প্রধান নির্বাচক সন্দীপ পাতিলের বক্তব্য। তিনি জানিয়েছিলেন, যুবরাজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ধোনির নয়, বরং নির্বাচকদের ছিল। তারপর থেকেই যোগরাজ ধোনির প্রতি সুর নরম করেন। 

প্রসঙ্গত, যুবরাজ আগেই জানিয়েছিলেন, ২০১৭ সালে প্রত্যাবর্তনের সময় ধোনিই তাঁকে তাঁর ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছিলেন। তৎকালীন ভারতীয় অধিনায়ক তাঁকে জানিয়েছিলেন, দলের নির্বাচকরা তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছে না। এরপর ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement