মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে কলকাতায় এসে মুগ্ধ ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বললেন,'ইডেন গার্ডেন্সের নাম উঠলে প্রথমেই মাথায় আসে ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের সেই ঐতিহাসিক টেস্ট জয়। ইডেনে আমারও অনেক স্মৃতি। এখানে ৩-৪ বছর খেলেছি। কেকেআর-এ খেলেছি। ভারতের হয়ে খেলেছি। দেখুন কলকাতায় পৌঁছনোর পরে যদি হোটেল রুমে এক ভাঁড় মিষ্টি দই না থাকে, ভাল লাগে না। কলকাতায় পৌঁছেই ম্যানেজারকে বলে অনেক সন্দেশ মিষ্টি আনালাম।'