Advertisement

World Cup 2026: ফাইনালিসিমা হয়নি, আক্ষেপ ঘোচাতে বিশ্বকাপের ফাইনালে মেসি vs ইয়ামাল

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের কারণে ফাইনালিসিমা আয়োজন করা যায়নি। সেই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইউরো কাপ বিজয়ী স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই ফাইনালিসিমার স্বাদ বিশ্বকাপের ফাইনালে। স্পেনকে উড়িয়ে ফাইনালে জায়গা পাকা করেছে স্পেন। তাদের সামনে অবিশ্বাস্য কামব্যাক করে ইংল্যান্ডকে হারিয়ে উঠে আসা গতবারের চ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল নির্ধারিত: এক ঐতিহাসিক রোমাঞ্চকর লড়াইয়ের জন্য প্রস্তুত স্পেন ও আর্জেন্টিনা২০২৬ বিশ্বকাপের ফাইনাল নির্ধারিত: এক ঐতিহাসিক রোমাঞ্চকর লড়াইয়ের জন্য প্রস্তুত স্পেন ও আর্জেন্টিনা
Aajtak Bangla
  • আটলান্টা,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 6:08 AM IST

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের কারণে ফাইনালিসিমা আয়োজন করা যায়নি। সেই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইউরো কাপ বিজয়ী স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই ফাইনালিসিমার স্বাদ বিশ্বকাপের ফাইনালে। স্পেনকে উড়িয়ে ফাইনালে জায়গা পাকা করেছে স্পেন। তাদের সামনে অবিশ্বাস্য কামব্যাক করে ইংল্যান্ডকে হারিয়ে উঠে আসা গতবারের চ্যাম্পিয়নরা।

 

  • এটাই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের প্রথম মুখোমুখি লড়াই। 
  • লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা, ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর দ্বিতীয় দল হিসেবে নিজেদের বিশ্বকাপ শিরোপা সফলভাবে রক্ষা করার লক্ষ্যে খেলছে। 
  • ২০১০ সালের একমাত্র জয়ের পর স্পেন তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার সন্ধানে রয়েছে। 
  • এই ফাইনালের মাধ্যমেই প্রথমবারের মতো দুই ভিন্ন প্রজন্মের দুই তারকা, লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল, একই মাঠে একে অপরের মুখোমুখি হবেন।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়া আনন্দের
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পষ্ট করেই জানিয়েছেন, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটা তার জন্য ভীষণ আনন্দের ও রোমাঞ্চের হবে। 

ফ্রান্সের বিপক্ষে জয়ের পর স্পেনের কোচকে প্রশ্ন করা হয়েছিল, ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে কাকে পছন্দ তার? জবাবে দে লা ফুয়েন্তে চেনা বাস্তববাদী রূপেই বলেন, ‘স্পেন-ফ্রান্স ম্যাচটি যেমন সময়ের আগেই এক ফাইনাল ছিল, তেমনি আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইটাও আরেক অকাল ফাইনাল। ফিফা র‍্যাংকিংয়ের সেরা চার দল সেমিফাইনালে এসেছে, এটা বিশ্বকাপের ইতিহাসে বিরল। এটাই প্রমাণ করে টুর্নামেন্টের মান কতটা উঁচুতে।’

এরপরই আর্জেন্টিনার সঙ্গে খেলার আগ্রহের কথা জানিয়ে স্প্যানিশ গুরু বলেন, ‘ইউরোপীয় ফুটবল আর লাতিন ফুটবলের ধরন আলাদা। তবে লিওনেল স্কালোনির সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটা আমার জন্য সত্যিই দারুণ আনন্দের ও রোমাঞ্চের হবে। অবশ্য ইংল্যান্ডের ফুটবলীয় শক্তির প্রতিও আমার গভীর শ্রদ্ধা আছে। টুর্নামেন্ট শুরুর আগেই আমি ইংল্যান্ডকে অন্যতম দাবিদার বলেছিলাম। যে-ই আসুক, আমরা তাদের স্বাগত জানাতে প্রস্তুত।’

Read more!
Advertisement
Advertisement