Advertisement

Argentina vs England: ফাইনালে উঠেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন মেসি, বললেন...

ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তারপরই সমালোচকদের বার্তা দিলেন লিওনেল মেসি। ঠিক কী বললেন ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে?

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডআর্জেন্টিনা বনাম ইংল্যান্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 9:17 AM IST
  • ফাইনালে উঠেছে আর্জেন্টিনা
  • তারপরই সমালোচকদের বার্তা দিলেন লিওনেল মেসি
  • ঠিক কী বললেন ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে?

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয় রথ রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে চলেছে। আজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শেষে বেজায় খুশি দলের অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, 'এই জয়ের ফলে সমালোচকরা আর আজেবাজে কথা বলার সুযোগ পাচ্ছে না।'

বুধবার আটলান্টায় নাটকীয় সেমিফাইনাল দেখেছে সারা বিশ্ব। রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর টিআওয়াইসি স্পোর্টসের কাছে ম্যাচ শেষে সাক্ষাৎকারে মেসি দাবি করেন, যদি আর্জেন্টিনা এই ম্যাচ হেরে যেত, তাহলে অনেকেই দলের সমালোচনা করত। কিন্তু জয় পাওয়ার ফলে সামলোচকরা এই সুযোগই পায়নি।

মেসি বলেন, 'আমরা আর্জেন্টাইনরা এমনই। আমরা সবসময় আরও বেশি চাই। আরও ভাল চাই। আজ যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই বেরিয়ে এসে আজেবাজে কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি।'

পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন
এই ম্যাচে প্রথম থেকে বেশ ভালই খেলছিল ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়েও দেন। তবে এরপরই দারুণভাবে ফিরে আসে আর্জেন্টিনা। প্রথমে এনজো ফার্নান্ডেজ বক্সের ঠিক বাইরে দিয়ে দারুণ গোল করে সমতা ফেরান। এরপর মাত্র সাত মিনিটের মধ্যে লাউতারো মার্টিনেজ জয়ের গোল করেন। দু'টি গোলেই অ্যাসিস্ট করেন মেসি।


ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয়ের আলাদা গুরুত্ব রয়েছে মনে করেন লিওনেল মেসি। তিনি বলেন, 'আমরা জিততে পেরে ভাগ্যবান। বিশেষ করে এই ম্যাচের গুরুত্বের কথা ভেবে। তবে ফুটবলের বিচারে আমরা ওদের চেয়ে ভাল দল ছিলাম। সেটা আমরা জানতাম।'


তাঁর মতে, এই ধরনের ম্যাচে অনেক কিছুই জড়িয়ে থাকে। ইতিহাসও এর অংশ। মাঠে ইতিহাস নিয়ে নামা হয় না ঠিকই, কিন্তু দুই দেশের অতীত এই ম্যাচকে বিশেষ করে তোলে। শেষে মেসির স্পষ্ট বার্তা, 'এই ম্যাচ আমাদের জিততেই হতো।'

পরপর দুইবার ফাইনালে আর্জেন্টিনা
এই জয়ের ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। এবার জয় পেলে ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের নজির গড়বে আর্জেন্টিনা। 

Advertisement

 


 

Read more!
Advertisement
Advertisement