
মিশরকে হারিয়ে FIFA World Cup 2026 জয়ের আরও কাছে চলে গেল আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগালকে সরিয়ে স্পেনও বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসছে। অন্যদিকে বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ডও রয়েছে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস সহ একাধিক ট্র্যাডিশনাল নামগুলি ইতিমধ্যেই বিশ্বকাপের দৌড়ে বাদ পড়ে গিয়েছে। স্পেন, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো, আর্জেন্টিনা, সুইত্জারল্যান্ড, নরওয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপে এখন ফেভারিট কারা?
সোমবারের ম্যাচের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছে স্পেন। শেষ মুহূর্তে মেরিনোর করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বিদায়ের পথ দেখিয়েছে তারা। গোটা ম্যাচে স্পেনের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ জেতার ক্ষমতা তাদের ট্রফির অন্যতম দাবিদার হিসেবে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের দাবিও জোরালো করেছে বেলজিয়াম। ম্যাচের শুরু থেকেই দাপট দেখান বেলজিয়ানরা। তাদের আক্রমণাত্মক ফুটবল এবং শক্তিশালী বেঞ্চ এই বিশ্বকাপে তাদের অন্যতম 'ডার্ক হর্স' হিসেবে প্রতিষ্ঠা করছে।
এদিকে, নকআউট পর্বের কঠিন বাধা পেরিয়ে এখনও শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। অন্যদিকে, অন্যতম ফেভারিট ব্রাজিলকে হারিয়ে বড় চমক দিয়েছে নরওয়ে। এই জয়ের পর বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে নরওয়েকেও গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে ফুটবল বিশ্ব। মিশরকে হারিয়ে আর্জেন্টিনাও দৌড়ে রয়েছে। যদি একটি তালিকা সাজানো যায়, তাহলে এই মুহূর্তে ফেভারিটের তালিকায় প্রথমেই থাকছে, ফ্রান্স, তারপর আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম।
২০২৬ বিশ্বকাপ: শিরোপার দৌড়ে সবার আগে ফ্রান্স, এরপর স্পেন-আর্জেন্টিনা; কী বলছে বেটিং অডস ও পূর্বাভাস?
বিভিন্ন স্পোর্টস বেটিং সংস্থা এবং পূর্বাভাসভিত্তিক মডেলের হিসেব অনুযায়ী, ২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের পরেই রয়েছে স্পেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এই চার দলকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, নরওয়ে ও মরক্কোও সম্ভাব্য চমকপ্রদ দল হিসেবে আলোচনায় উঠে এসেছে।
পলিমার্কেটের (Polymarket) সর্বশেষ বেটিং অডস অনুযায়ী বিশ্বকাপ জয়ের সম্ভাবনা:
ফ্রান্স — ৩৩%
স্পেন — ১৯%
আর্জেন্টিনা — ১৮%
ইংল্যান্ড — ১৫%
নরওয়ে — ৬%
পলিমার্কেটের হিসেবে স্পেন ফের আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, কালশি-র বেটিং মার্কেটের পূর্বাভাসও প্রায় একই ছবি তুলে ধরছে। সেখানেও শিরোপার লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনা।
কালশির বেটিং অডস অনুযায়ী:
ফ্রান্স — ৩৩.১%
স্পেন — ১৯.১%
আর্জেন্টিনা — ১৮%
ইংল্যান্ড — ১৪.৮%
নরওয়ে — ৫.৯%
সব মিলিয়ে, বিভিন্ন পূর্বাভাস মডেল ও স্পোর্টস বেটিং মার্কেটের মূল্যায়নে ফ্রান্সই এখনও বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। তবে স্পেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডও খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।