Advertisement

২০০২ সালেও ব্রাজিল এইভাবেই বিশ্বকাপ জিতেছিল, এবারও একই রকম ঘটছে

বিশ্বকাপের নক-আউট পর্বে ২৪ বছর পর নতুন নজির গড়ল ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয় তুলে নিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।

২০০২ এভাবেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, এবারেও ঠিক একই ঘটনা২০০২ এভাবেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, এবারেও ঠিক একই ঘটনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 12:26 PM IST
  • সোমবার রাতে বিশ্বকাপের মঞ্চে এক অদ্ভুত কীর্তি গড়ল ব্রাজিল।
  • নক-আউট পর্বে প্রায় ২৪ বছর পর প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে থেকেও ম্য়াচ জিতল হলুদ জার্সি।
  • ২০০২ সালে নক আউট পর্বে কামব্যাক জয়ের পর বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল।

সোমবার রাতে বিশ্বকাপের মঞ্চে এক অদ্ভুত কীর্তি গড়ল ব্রাজিল। বিশ্বকাপের নক-আউট পর্বে প্রায় ২৪ বছর পর প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে থেকেও ম্য়াচ জিতল হলুদ জার্সি। ২০০২ সালে এই রেকর্ড শেষবার করেছিলেন ব্রাজিল তারকারা। তারপর আবার ছাব্বিশে এমন নজির গড়ল তাঁরা। মজার বিষয় হল, ২০০২ সালে নক আউট পর্বে কামব্যাক জয়ের পর বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। ২০২৬-এও কি তার পুনরাবৃত্তি হবে? স্বপ্ন দেখতে শুরু করেছেন ফ্যানেরা।

সোমবার ব্রাজিল কেমন খেলল?

 এদিন প্রথমার্ধে চেনা ব্রাজিলকে যেন মাঠে খুঁজেই পাওয়া যায়নি। নেইমার এদিনের ম্যাচ খেলেননি ঠিকই, কিন্তু ব্রাজিলের বাকি প্লেয়ারদেরও দেখিয়েছে আড়ষ্ট। বরং জমাটি ফুটবল খেলছিল জাপান। যার ফল ২৯ মিনিটেই পেয়ে যায় এশিয়ার দেশটি। কাইশো সানোর গোলে ১-০ তে এগিয়ে যায় জাপান। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

তবে হাফ টাইমের পর খোলস ছেড়ে বেরিয়ে আসে ব্রাজিল। ৫৬ মিনিটে জাপানের ডিফেন্স ভেঙে গোল করেন কাসেমিরো। পরবর্তী সময় বারেবারে জাপানি ডিফেন্সের কঠোর পরীক্ষা নেন হলুদ জার্সির স্ট্রাইকাররা। কিন্তু জাপানের রক্ষণভাগে কিছুতেই ফাটল ধরানো যাচ্ছিল না। তবে একেবারে শেষ মুহূর্তে জাপানের গোলে বল জড়িয়ে দেন বদলি প্লেয়ার গাব্রিয়েল মার্টিনেল্লি। তার নাটকীয় গোলে ২-১ ব্যবধানের জয় পায় ব্রাজিল। ২০০২ সালের পর আবারও কোনও নক আউট ম্যাচে এভাবে পিছিয়ে পড়ে ফিরে আসল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।।

বিশ্বকাপের স্বপ্ন বুনছেন ফ্যানেরা

প্রথমার্ধে ছন্নছাড়া ব্রাজিলকে দেখে হতাশ হয়েছিলেন যে ফ্যানেরা, দ্বিতীয়ার্ধে তারাই টিমের খেলা দেখে রীতিমতো চার্জডআপ! অনেকেই তুলনা করতে শুরু করেছেন ২০০২ সালের সঙ্গেও। ফ্যানেদের একটাই প্রশ্ন, ২০০২-তে পারলে ২০২৬-এ নয় কেন?

 

Read more!
Advertisement
Advertisement