Advertisement

Brazil President On Neymar: 'ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার...' নেইমারকে নজিরবিহীন কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এখনও একটাও ম্যাচে নামেননি নেইমার জুনিয়র (Neymar jr)। দেশের সবথেকে বড় তারকা চোটের জন্য বাইরে। আর সে কারণেই কি বিরক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা (Lula da Silva) রসিকতায় নেইমারকে বিদ্ধ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন কোচ কার্লো আনসালোত্তির (Carlo Ancelotti) স্ট্র্যাটেজি নিয়েও।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা নেইমারকে নিয়ে উপহাস করেছেন। (ছবি: রয়টার্স)ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা নেইমারকে নিয়ে উপহাস করেছেন। (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • বেলো হরিজন্তেতে, ব্রাজিল,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 9:13 PM IST

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এখনও একটাও ম্যাচে নামেননি নেইমার জুনিয়র (Neymar jr)। দেশের সবথেকে বড় তারকা চোটের জন্য বাইরে। আর সে কারণেই কি বিরক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা (Lula da Silva) রসিকতায় নেইমারকে বিদ্ধ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন কোচ কার্লো আনসালোত্তির (Carlo Ancelotti) স্ট্র্যাটেজি নিয়েও। 

কী বললেন লুলা?
ব্রাজিলের (Brazil) বেলো হরিজন্তেতে একটি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের উত্তরে লুলা হাসতে হাসতে বলেছেন, ‘নেইমার তো খেলছেই না। ও হল বিশ্বের প্রথম ফুটবলার যে, ঘর থেকে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।’ দল নির্বাচন নিয়ে তাঁর কটাক্ষ, ‘ইন্টারনেটে দেখছিলাম। যে কোনও দিন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল তৈরি করতে হবে ওদের। হয়তো ১১জন পেলেকে নিয়ে দল হবে।’ লুলা বলতে চেয়েছেন, চোট থাকা একজন ফুটবলার, যাকে খেলানো যাবে না জানার পরও কেন জাতীয় দলে রাখা হয়েছে। তা-ও আবার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়। প্রেসিডেন্টের রসিকতায় মোড়া মন্তব্য বা কটাক্ষকে সমর্থন করছেন ব্রাজ়িলের ফুটবলপ্রেমীদের একাংশও। 

২০২৩-এর পর আর খেলেননি নেইমার
তবে নেইমারকে নিয়ে আশায় ব্রাজিল দল। স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে তাঁর খেলতে নামার সম্ভাবনা প্রবল। এমনটাই জানিয়েছেন কোচ আনসালোত্তি। তবে বাস্তব হল, নেইমার এখনও মূল দলের সঙ্গে অনুশীলনও শুরু করতে পারেননি। আশা করা হচ্ছে, সোমবার অথবা মঙ্গলবার থেকে সম্পূর্ণ অনুশীলন করতে পারবেন। সব ঠিক থাকলে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে কিছু ক্ষণের জন্য মাঠে নামতে পারেন। উল্লেখ্য ২০২৩ সালের পর ব্রাজিলের হয়ে খেলেননি নেইমার।

ক্লাব ফুটবল খেলতে গিয়েই চোট পান নেইমার
মে মাসে ক্লাব ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের পেশিতে চোট পান ৩৪ বছরের ফরোয়ার্ড। সেই চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি। এখনও ফিট হওয়ার প্রক্রিয়া চলছে। ফলে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে তাঁকে খেলানো সম্ভব হচ্ছে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের অভাব চোখে পড়ে। বিশেষ করে আক্রমণভাগে সৃজনশীলতার অভাব ছিল। পরবর্তী ম্যাচগুলিতেও তাঁর অনুপস্থিতি দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। 

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement