Advertisement

Brazil vs Haiti How To Watch: হাইতির বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ম্যাচ?

রাত পোহালেই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল (Beazil)। মরক্কো ম্যাচ ড্র করার পর থেকেই চাপ বাড়ছে কোচ কার্লো আনসালোত্তির (arlo Ancelotti উপর। ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা হাইতি। ফিলাডেলফিয়ার লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই এখনও প্রথম জয়ের খোঁজে, ফলে ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। 

ব্রাজিল বনাম হাইতি ম্যাচব্রাজিল বনাম হাইতি ম্যাচ
Aajtak Bangla
  • বোস্টন,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 12:12 AM IST
  • এই ম্যাচ জিততেই হবে ব্রাজিলকে
  • সকাল ৬টায় হবে ম্যাচ

রাত পোহালেই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল (Beazil)। মরক্কো ম্যাচ ড্র করার পর থেকেই চাপ বাড়ছে কোচ কার্লো আনসালোত্তির (arlo Ancelotti উপর। ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা হাইতি। ফিলাডেলফিয়ার লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই এখনও প্রথম জয়ের খোঁজে, ফলে ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। 

কীভাবে দেখবেন এই ম্যাচ? 
ভারতীয় সময় অনুযায়ী এটি শনিবার, ২০ জুন ভোর ৬:০০ টায় শুরু হবে। Unite8 ও Unite8 HD চ্যানেলে টিভিতে এবং Zee5 অ্যাপে লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে।

ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, ব্রুনো গিমারায়েস, কাসেমিরোদের নিয়ে কোচ কার্লো আনচেলত্তির দল জয়ের জন্য মরিয়া। নেইমার বেঞ্চে থাকতে পারেন, তবে এনড্রিক, ম্যাথিউস কুনহা বিকল্প হিসেবে তৈরি। ড্যানিলো এবং ম্যাথিউস কুনহাকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ব্রাজিল। ইবানেজ এবং ইগর থিয়াগোকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আনসালত্তি বলেন, 'আমাদের আরও উন্নতি করতে হবে। আর সেটা আমরা করে দেখাবই।' মরক্কো ম্যাচের প্রথমার্ধে দলের খেলা নিয়ে একেবারেই খুশি নন আনসালত্তি। তিনি বলেন, 'দলের কেউ খুশি নয়, কারণ প্রথম ম্যাচটা ভালো হয়নি, বিশেষ করে প্রথমার্ধ। কিন্তু আগামীকাল আমরা আরও উন্নত মানের একটি ভিন্ন ম্যাচ খেলব।'  দল চাপে থাকলেও, ব্রাজিল কোচ মনে করেন, এই চাপ আসলে তাদের দলের জন্য আশীর্বাদ হয়ে উটতে পারে। 

হাইতি ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে তারা। অধিনায়ক জনি প্লাসিড, উইলসন ইসিডর ও তিনজন এমএলএস খেলোয়াড় নিয়ে লড়বে দলটি। ২০১৬ কোপা আমেরিকায় ব্রাজিল ৭-১ গোলে জিতেছিল, তবে এবার হাইতি ইতিহাস গড়তে চায়। 

গ্রুপ সমীকরণ
গ্রুপ সি-তে স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, মরক্কো ও ব্রাজিল ১ পয়েন্ট করে পেয়েছে, হাইতি পয়েন্টশূন্য। শীর্ষ দুই দল ও সেরা আট তৃতীয় দল শেষ বত্রিশে যাবে। তাই ব্রাজিলের জন্য জয় বাধ্যতামূলক, আর হাইতির জন্য ড্র বা জয়ই টিকে থাকার শেষ সুযোগ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement