
আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। কারণ, এই মাঠেই শনিবার মুখোমুখি হতে চলেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল এবং ভারত। আর এই ম্যাচকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনায় ফুটছেন ফুটবলপ্রেমীরা। যদিও দুঃখের বিষয় হল, এই ম্যাচের টিকিট অনেকের কাছেই নেই। তাই তাঁরা টিভিতে বা মোবাইলেই খেলা দেখবেন বলে ঠিক করেছেন। কিন্তু প্রশ্ন হল, ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ শুরু কখন? মোবাইল বা টিভিতে দেখা যাবে কোথায়? আর সেই উত্তরটা জানতে চাইলে অবশ্যই প্রতিবেদনটি দ্রুত পড়ে ফেলতে হবে।
কখন খেলা?
আজ সন্ধে সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে ব্রাজিল ও ভারত। ওই সময়ই শুরু হবে খেলা। এর আগে অবশ্য অনুষ্ঠান হবে মাঠে।
টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচ?
ব্রাজিল ম্যাচের টিকিট না পেলেও সমস্যা নেই। অনায়াসে টিভিতেই দেখতে পারেন ম্যাচটি। সেক্ষেত্রে সোনি স্পোর্টসের চ্যানেলগুলিতে এই খেলা দেখা যাবে।
বাংলাতেও দেখা যাবে
ফুটবলের আবেগে যে কোনও জাতিকে টেক্কা দিতে পারে বাংলা। তাই ভারতের সঙ্গে ব্রাজিলের ম্যাচ হচ্ছে পশ্চিমবঙ্গে। আর এই খেলাটি বাংলা কমেন্ট্রিতেও দেখতে পারেন। টিভিতে সোনি আট চ্যানেলে বাংলায় এই খেলাটি দেখতে পারেন। তাই যাঁরা বাংলায় ব্রাজিল ম্যাচটি দেখতে চাইছেন, তাঁরা সোনি ৮ চ্যানেলে টিউন করুন।
মোবাইলে কোথায় দেখবেন?
এখন অনেকেই আর টিভির দিকে চোখ রাখেন না। তাঁদের কাছে মোবাইলটাই জগৎ। সেখানেই খেলা থেকে ফিল্ম, ওয়েব সিরিজ দেখেন তাঁরা। আর এই দলের মানুষকে নিরাশ হতে হবে না। কারণ, মোবাইল ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে খেলাটি।
এক্ষেত্রে সোনি লিভ অ্যাপে খেলাটি দেখতে পারেন। যাঁদের এই অ্যাপের সাবস্ক্রিপশন আসে, তাঁরা দেখতে পাবেন। এই অ্যাপে এইচডি কোয়ালিটিতে ম্যাচ দেখা যাবে। সেই সঙ্গে ইংরেজি, হিন্দি, বাংলা সহ বেশ কিছু ভারতীয় ভাষায় শোনা যাবে কমেন্ট্রি। তাই যাঁর মোবাইলে খেলাটি দেখতে চাইছেন, তাঁরা অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নিন। তাহলেই টেনশন ফ্রি।
কড়া নিরাপত্তা
ব্রাজিল ম্যাচে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনকে। মাঠে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। যতদূর খবর, আজ রেকর্ড সংখ্যক পুলিশ থাকবে স্টেডিয়ামের নিরাপত্তায়। সেই সঙ্গে সিকিউরিটির বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। আজ ম্যাচ শুরুর মোটামুটি ২ ঘণ্টা আগে স্টেডিয়ামে ঢুকতে হবে দর্শকদের বলেই খবর মিলছে।