Advertisement

World Cup 2026: বিশ্বকাপের নক আউটে কেপ ভার্দে, আর্জেন্টিনার সামনে ভোজিনহারা

পরপর তিন ম্যাচ ড্র করে নক আউটে পৌঁছে গিয়েছে কেপ ভার্দে (Cape Verde)। প্রথমবার বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে এসে দারুণ কীর্তি গড়ল কেপ ভার্দে। এই গ্রুপ থেকে উরুগুয়ে (Uruguay) বিদায় নিয়েছে। যার ফলে কেপ ভার্দে গিয়ে পড়েছে আর্জেন্টিনার (Argentina) সামনে। শনিবার সকালে সৌদি আরবের (Saudi Arab) সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভোজিনিয়ার (Vojinha) দল। ওদিকে উরুগুয়ে ১-০ গোলে হেরেছে স্পেনের (Spain) কাছে। 

কেপ ভার্দে ও আর্জেন্টিনাকেপ ভার্দে ও আর্জেন্টিনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2026,
  • अपडेटेड 8:37 AM IST

পরপর তিন ম্যাচ ড্র করে নক আউটে পৌঁছে গিয়েছে কেপ ভার্দে (Cape Verde)। প্রথমবার বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে এসে দারুণ কীর্তি গড়ল কেপ ভার্দে। এই গ্রুপ থেকে উরুগুয়ে (Uruguay) বিদায় নিয়েছে। যার ফলে কেপ ভার্দে গিয়ে পড়েছে আর্জেন্টিনার (Argentina) সামনে। শনিবার সকালে সৌদি আরবের (Saudi Arab) সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভোজিনিয়ার (Vojinha) দল। ওদিকে উরুগুয়ে ১-০ গোলে হেরেছে স্পেনের (Spain) কাছে। 

ম্যাচের আগে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে সমীকরণটা ছিল এমন, সৌদি আর কেপ ভার্দের ম্যাচ যদি ড্র হয়, তাহলে স্পেনের বিপক্ষে একটা ড্র হলেই হতো তাদের। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসার দল রীতিমতো হেরেই বসল। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা। সঙ্গে সঙ্গে কপাল খুলে গেছে কেপ ভার্দের। 

ওদিকে আর্জেন্টিনা আগেই গ্রুপ জে-র শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা এই জায়গা নিশ্চিত করেছে। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এখন গ্রুপ এইচ-এর রানার্স আপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে কেপ ভার্দেকে পেয়ে গেছেন লিওনেল মেসিরা।  

আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী ৪ জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে ভোর সাড়ে তিনটের সময়। তবে এর আগে রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডন। তবে দলের কোচ স্কালোনি জানিয়ে দিয়েছেন, রবিবারের ম্যাচে বেঞ্চে থাকবেন লিওনেল মেসি। দল ইতিমধ্যেই নক আউটে পৌঁছে যাওয়ায় শুরু থেকে সেরা অস্ত্র ব্যবহার করার পথে হাঁটছে না আর্জেন্টিনা। বরং তাঁকে বিশ্রাম দিয়ে রাউন্ড অফ ৩২ ম্যাচের জন্য ফিট রাখার কৌশল নিয়েছে আর্জেন্টিনা। 

যদিও তুলনামূলক ভাবে সহজ প্রতিপক্ষই পেয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দে অঘটন ঘটানোর ক্ষেত্রে প্রায় রেকর্ড গড়ে ফেলেছে। শুরুতে তারা স্পেনকে আটকে দিয়ে চমক দেয়। 0-0 ফলে শেষ হয় সেই ম্যাচ। এরপর গ্রুপের আরেক শক্তিশালী দল উরুগুয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে তারা। শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে 0-0 ড্র করে শেষ ৩২-এর ছাড়পত্র পায় তারা। এবার সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা।   
 
Advertisement
Read more!
Advertisement
Advertisement