Advertisement

World Cup 2026: মেসির জন্য বিশেষ উপহার, সম্মান দিয়েও হুঙ্কার কেপ ভার্দের

প্রি কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দের (Cape Verde) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসির (Lionel Messi) জন্য এই ম্যাচে বিশেষ উপহারের ব্যবস্থা করেছে কেপ ভার্দে। স্পেন-উরুগুয়ের মতো দলকে রুখে চমক দিয়েছে কেপ ভার্দে। তা সত্ত্বেও শুক্রবারের ম্যাচে অবিসংবাদিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) অবশ্য প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। 

জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় রচনা করলেনজর্ডানের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় রচনা করলেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 12:16 PM IST

প্রি কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দের (Cape Verde) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসির (Lionel Messi) জন্য এই ম্যাচে বিশেষ উপহারের ব্যবস্থা করেছে কেপ ভার্দে। স্পেন-উরুগুয়ের মতো দলকে রুখে চমক দিয়েছে কেপ ভার্দে। তা সত্ত্বেও শুক্রবারের ম্যাচে অবিসংবাদিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) অবশ্য প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। 

কী গিফট পাচ্ছেন মেসি?
এদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই নক-আউটে পৌঁছেছে কেপ ভার্দে। এবার তাদের সামনে আর্জেন্টিনা। আফ্রিকার দেশটি এই লড়াইকে গর্ব হিসেবেই দেখছে। প্রেসিডেন্ট হোসে মারিও নেভেসের (José Maria Neves) কথাতেই তা স্পষ্ট। তিনি বলেন, ‘মেসির বিপক্ষে খেলা দেশবাসীর কাছে গর্বের। মাঠের লড়াই যাই হোক না কেন, বিশ্বের সেরা ফুটবলারকে সম্মান জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। আমাদের ১০ নম্বর লেখা জার্সি ওর হাতে তুলে দিতে চাই।ই?

দারুণ ছন্দে কেপ ভার্দেও
বিশেষত জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়ের পর অনেক বেশি সাবধানী। মঙ্গলবার অনুশীলনের শুরুতে দীর্ঘক্ষণ ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত আর্জেন্টিনা। গ্রুপ পর্ব চলাকালীন চোট পেয়েছিলেন টাগলিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো। তবে নক-আউটের আগে দুই ফুটবলারই ফিট। যদিও রোমেরোকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ স্কালোনি। প্রয়োজনে কেপ ভার্দের বিরুদ্ধেও রক্ষণে লিসান্ড্রো মার্টিনেজের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিজ্ঞ ওটামেন্ডিকে।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আন্তর্জাতিক ফুটবলে ধীরে ধীরে নিজেদের পরিচিতি তৈরি করেছে কেপ ভার্দে। নিজেদের অভিষেক বিশ্বকাপেই শেষ বত্রিশে উঠে ইতোমধ্যেই দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে তারা। তবে প্রেসিডেন্ট নেভেসের ভাষায়, তাদের যাত্রা এখানেই শেষ হওয়ার নয়।

রূপকথার এই যাত্রায় কেপ ভার্দে ইতোমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির প্রতি অগাধ শ্রদ্ধা রেখেও মাঠে জয়ের বিশ্বাসে অটল আফ্রিকার 'ব্লু শার্কস'রা। এখন দেখার বিষয়, সেই আত্মবিশ্বাস নতুন কোনো ইতিহাস লিখতে পারে কি না।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement