Advertisement

Christian Eriksen: পাঁচ বছর আগে কার্ডিয়াক অ্যারেস্ট, ফের ম্যাচ চলাকালীনই মাঠে লুটিয়ে পড়লেন ফুটবলার

আন্তর্জাতিক ম্যাচ চলাকালীনই মাঠে লুটিয়ে পড়লেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। ইউক্রেনের বিরুদ্ধে একটি ফ্রেইন্ডলি ম্যাচ খেলার সময় মাঠে অসুস্থ হয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার।

ডেনমার্ক ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন (ছবি সৌজন্যে - রয়টার্স)ডেনমার্ক ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন (ছবি সৌজন্যে - রয়টার্স)
Aajtak Bangla
  • কোপেনহেগ,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 9:07 AM IST
  • ডেনমার্ক-সহ বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য আতঙ্কের রাত।
  • ম্যাচ চলাকালীনই মাঠে লুটিয়ে পড়লেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন।
  • ডেনমার্কবাসীর মনে ফিরে এসেছে ৫ বছর আগের স্মৃতি।

ফের একবার ডেনমার্ক-সহ বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য আতঙ্কের রাত। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীনই মাঠে লুটিয়ে পড়লেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। রবিবার রাতে ইউক্রেনের বিরুদ্ধে একটি ফ্রেইন্ডলি ম্যাচ খেলার সময় এই ঘটনা ঘটে। যার জেরে ডেনমার্কবাসীর মনে ফিরে এসেছে ৫ বছর আগের স্মৃতি।

৫ বছর আগে কী হয়েছিল?

২০২১ সালে ২০২০-এর ইউরো'র ম্যাচ চলাকালীন আচমকাই মাঠের মাঝে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই বার মাঠের মাঝে এরিকসেন হৃদরোগে আক্রান্ত হন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরেছিলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। ফলে পরপর দুবার একই ঘটনায় চিন্তায় পড়েছেন ফুটবলপ্রেমীরা।

রবিবার কী ঘটনা ঘটল?

রবিবার ম্যাচে ২-১ গোলে এগিয়ে ছিল ডেনমার্ক। তখন ম্যাচের বয়স ৭৯ মিনিট। কিন্তু আচমকাই বুকে হাত দিয়ে মাঠের মাঝে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান। সঙ্গে সঙ্গে ফিরে আসে ২০২১-এর স্মৃতি। তড়িঘড়ি মাঠের মাঝে ছুটে আসেন মেডিক্যাল টিমের আধিকারিকরা। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে পুরো ম্যাচ বাতিল করে দেওয়া হয়।

পরে ডেনিশ ফুটবল ফেডারেশন সোশ্যাল মিডিয়ায় জানায়, কিছুক্ষণ পর এরিকসেনের জ্ঞান ফিরে আশে। বর্তমানে তিনি চিকিৎসকের আওতায় আছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অনেকেই এরিকসেনের ফুটবল ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন।

লাইভ খেলার মাঝে এরিকসেন অসুস্থ হয়ে পড়ায় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, যখন এরিকসেন বুক চেপে মাটিতে শুয়ে পড়লেন তখন ডেনিশ এবং ইউক্রেনীয় খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে এরিকসেনকে ঘিরে একটি বৃত্ত তৈরি করেন। এরপরই দ্রুত রেফারি, কোচ ও মেডিক্যাল স্টাফরা মাঠে আসেন। প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে এরিকসেন নিজেই মাঠ ছাড়েন। তবে তিনি এখনও বিপদমুক্ত কিনা, তা স্পষ্ট নয়।

 

Read more!
Advertisement
Advertisement