Advertisement

Cristiano Ronaldo: রোনাল্ডোকে ৩০ দিনের জন্য সাসপেন্ড, জাতীয় দলের ক্যাম্প ছাড়ার শাস্তি

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎই বেরিয়ে গিয়েছিলেন ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার। দলের মধ্যে নিজের ভূমিকা নিয়ে কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের হয়েছিল তাঁর। এরপরই ক্যাম্প ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সেই কারণেই তাঁকে শাস্তি দেওয়া হল। সোমবার ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাসপেন্ড (ছবি: রয়টার্স)ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাসপেন্ড (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2026,
  • अपडेटेड 9:53 AM IST
  • জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎই বেরিয়ে গিয়েছিলেন ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার
  • দলের মধ্যে নিজের ভূমিকা নিয়ে কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের হয়েছিল তাঁর
  • এরপরই ক্যাম্প ছেড়ে বেরিয়ে আসেন তিনি

কোচের সঙ্গে ঝামেলা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ছেড়েছেন জাতীয় দলের ক্যাম্প। সেই কারণে এবার বড় শাস্তির মুখে পড়েছেন পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএ) তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছে। 

আসলে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎই বেরিয়ে গিয়েছিলেন ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার। দলের মধ্যে নিজের ভূমিকা নিয়ে কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের হয়েছিল তাঁর। এরপরই ক্যাম্প ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সেই কারণেই তাঁকে শাস্তি দেওয়া হল।

সোমবার ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, রোনাল্ডোর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে। এই ঘটনার জন্য তাঁকে ২৫৫ ইউরো (২৮৫.৮৩ মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে। চলতি মাসের শুরুতে ডেনমার্কের বিরুদ্ধে পর্তুগালের নেশনস লিগের ম্যাচের আগে এই ঘটনা ঘটেছিল।

রোনাল্ডোর দাবি ছিল, দলের মধ্যে তাঁর ভূমিকা নিয়ে কোচ দু'বার নিজের কথা থেকে সরে এসেছেন। নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে তো দূরের কথা, পরিবর্ত খেলোয়াড় হিসেবেও মাঠে নামানো হয়নি। সেই ঘটনার পরেই দু'জনের মধ্যে মতবিরোধ বেড়ে যায়।

এরপর ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে কোপেনহেগেনে পর্তুগালের টিম বেস ছেড়ে চলে যান রোনাল্ডো। এর জেরেই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওঠে। শুরু হয় তদন্ত। ৯ অক্টোবর এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মামলা শুরু হয়। তার ঠিক দু'দিন আগেই ঘটনাটি ঘটেছিল।

জেসুসের সঙ্গে বিবাদ
জাতীয় দলে নিজের ভূমিকা নিয়ে অসন্তোষ ছিল রোনাল্ডোর। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত বলে জানান হয়েছে। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের অভিযোগ ছিল, তাঁকে কী ভূমিকা দেওয়া হবে, তা নিয়ে কোচের সঙ্গে একটি বোঝাপড়া হয়েছিল। কিন্তু জেসুস নিজের কথা থেকে সরে এসেছেন বলে দাবি করেন রোনাল্ডো। এর জেরেই দু'জনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

তবে রোনাল্ডোর সঙ্গে এমন কোনও চুক্তি বা বোঝাপড়ার কথা অস্বীকার করেছেন জেসুস। 

Advertisement

ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিলের নন-প্রফেশনাল বিভাগ জানিয়েছে, ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০(১) নম্বর ধারায় রোনাল্ডো ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে।

যদিও এই ৩০ দিনের সাসপেনশনের ফলে পর্তুগালের কোন কোন ম্যাচ বা জাতীয় দলের কার্যকলাপে রোনাল্ডো অংশ নিতে পারবেন না, তা স্পষ্ট করেনি ফেডারেশন। 

রোনাল্ডো ক্ষমা চেয়েছেন 
ইতিমধ্যেই নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছেন রোনাল্ডো। নরওয়ের বিরুদ্ধে ম্যাচের পর নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন। তিনি স্বীকার করেন, সমর্থকদের সঙ্গে দেখা না করে এবং সতীর্থদের ফেলে ক্যাম্প ছেড়ে চলে যাওয়া তাঁর ঠিক হয়নি।

একই সঙ্গে পর্তুগালের হয়ে খেলার ইচ্ছও জানিয়েছেন তিনি। এই ঘটনায় যে শাস্তিই হোক না কেন, তা ভোগ করে জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন তারকা ফুটবলার।

 

Read more!
Advertisement
Advertisement