Advertisement

World Cup 2026: নক আউটে পৌঁছেই দুসংবাদ জার্মান দলে, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার

দল দাপটের সঙ্গে খেলে রাউন্ড অফ ৩২-তে জায়গা করে নিলেও, খারাপ খবর জার্মান সমর্থকদের জন্য। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না ডিফেন্ডার নিকো শ্লটারবেক। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। জার্মান ফুটবল ফেডারেশন (DFB) আজ বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচে চোট পান তারকা ডিফেন্ডার। 

নিকো শ্লটারবেকনিকো শ্লটারবেক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 9:10 PM IST

দল দাপটের সঙ্গে খেলে রাউন্ড অফ ৩২-তে জায়গা করে নিলেও, খারাপ খবর জার্মান সমর্থকদের জন্য। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না ডিফেন্ডার নিকো শ্লটারবেক। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। জার্মান ফুটবল ফেডারেশন (DFB) আজ বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচে চোট পান তারকা ডিফেন্ডার। 

২-১ গোলে জয় পায় জার্মানি। সেই ম্যাচের ১৩ মিনিটে প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে শ্লটারবেকের বাঁ গোড়ালি মচকে যায়। প্রাথমিকভাবে তিনি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিরতির সময় মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে স্ক্যান রিপোর্ট পাওয়ার পর ডিএফবি নিশ্চিত হয়েছে যে, শ্লটারবেকের বাঁ গোড়ালির ভেতরের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে প্রায় দুই মাস সময় লাগবে।

শ্লটারবেকের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান। তিনি বলেছেন, ‘শ্লোটি (শ্লটারবেক) একজন অসাধারণ ডিফেন্ডার। ওর না থাকা আমাদের জন্য বিশাল এক ক্ষতি। বিশেষ করে কেলা গড়ে তোলার ক্ষেত্রে ওর দক্ষতা আমরা মিস করব। এই বিশ্বকাপটা ওর হতে পারত। তবে সে খুবই ইতিবাচক মানসিকতার মানুষ। এখান থেকেই সে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে।’

এবারের বিশ্বকাপে জার্মান রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্লটারবেক। ইয়োনাথান টাহর সঙ্গে তার জুটি দলের রক্ষণকে শক্তিশালী করে তুলেছিল। তার অনুপস্থিতিতে এখন বাড়তি দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ ডিফেন্ডার আন্তোনিও রুডিগারসহ দলের বাকি ডিফেন্ডারদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে জার্মানি। সেই ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন শ্লটারবেক। তবে আইভোরি কোস্টের  কাছে গোল খাওয়া একটু হলেও চাপে রাখবে জার্মানিকে। 
 

Read more!
Advertisement
Advertisement