Advertisement

ড্র করে ইন্ডিয়ান লিগ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার, ISL-এ এবার বাংলার আরও এক ক্লাব

ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে এল ডায়মন্ড হারবার এফসি। এদিন ডেম্পোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ২৯ পয়েন্টে পৌঁছে যেতেই চ্যাম্পিয়ন হয়ে গেল কিবু ভিকুনার ছেলেরা। গত মরসুম থেকে আই লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগে উঠে এসেছিল ডায়মন্ড হারবার এফসি। এবার আই লিগের নাম বদল করে ইন্ডিয়ান ফুটবল লিগ করা হয়। 

ডায়মন্ড হারবার এফসিডায়মন্ড হারবার এফসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • अपडेटेड 1:57 PM IST

ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে এল ডায়মন্ড হারবার এফসি। এদিন ডেম্পোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ২৯ পয়েন্টে পৌঁছে যেতেই চ্যাম্পিয়ন হয়ে গেল কিবু ভিকুনার ছেলেরা। গত মরসুম থেকে আই লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগে উঠে এসেছিল ডায়মন্ড হারবার এফসি। এবার আই লিগের নাম বদল করে ইন্ডিয়ান ফুটবল লিগ করা হয়। 

ড্র করেও ইন্ডিয়ান লিগ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

সেই লিগেও ধারাবাহিকতা দেখিয়ে চ্যাম্পিয়ন হল বাংলা ক্লাবটি। এখনও পর্যন্ত লিগে ১৩ ম্যাচে ৯ টি জয় ২ টি ড্র ও দুটি হারের সুবাদে ডায়মন্ড হারবারের সংগ্রহ ২৯ পয়েন্ট। তাদেরকে আর অন্য দল টপকে যেতে পারবে না। লিগ টেবলে তাদের পিছনেই রয়েছে শিলং লাজং এফসি। তাদের সংগ্রহ ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট। তাদেরও একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচটি জিতলে শিলং পৌঁছতে পারবে ২৮ পয়েন্টে। কয়েকদিন আগেই আইএসএল থেকে অবনমনে পড়েছে বাংলার মহমেডান। সেই মরসুমেই আইএসএলে উঠে এল বাংলার ডায়মন্ড হারবার এফসি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়লেও একেবারে শেষ মুহূর্তে গোল করে মূল্যবান এক পয়েন্ট এনে দেন ডায়মন্ড হারবার এফসির হুগো দিয়াজ।

আইএসএল-এ নেই মহমেডান স্পোর্টিং 
এ মরসুমে আইএসএল থেকে আই লিগে অবনমন হয়েছে সাদা-কালো ব্রিগেডের। আর এর মধ্যেই বাংলার আরও এক ক্লাব আইএসএল-এর মঞ্চে পৌঁছে যাওয়ায় খুশির হাওয়া বাংলার ফুটবল মহলে। এর মধ্যেই আইএসএল-এও চ্যাম্পিয়ন হওয়ার পথে ইস্টবেঙ্গল। দুই নম্বরে থাকলেও মোহনবাগান সুপার জায়েন্টের সামনেও ক্ষীণ আশা রয়েছে ট্রফি ধরে রাখার। যদিও সেটা প্রায় অসম্ভব। তবুও শেষ কবে বাংলার ফুটবলে এই জোয়ার এসেছিল, তা মনে করতে পারছেন না ময়দানের পুরনো অনেকেই। 

Read more!
Advertisement
Advertisement