Advertisement

Durand Cup 2026: ডুরান্ড কাপে খেলবেন বলিউড তারকা টাইগার, কোন দলের হয়ে?

ডুরান্ড কাপে প্রতি বছরেই নতুন নতুন দলকে খেলতে দেখা যায়। মরসুম শুরু হয় সেনাবাহিনীর আয়োজন করা এই টুর্নামেন্ট দিয়ে। তবে এবারের ডুরান্ড কাপে বড় চমক হতে পারেন ফুটবলার টাইগার শ্রফ। রূপোলী পর্দায় তাঁর ম্যাজিক আগেই দেখা গিয়েছে। আর এবার তাঁকে দেখা যাবে ফুটবলের মাঠে। কারণ তাঁর দল মুম্বে এফসি। মহারাষ্ট্র জেলা লিগে খেলা ক্লাবে খেলেন বলিউড তারকা।

টাইগার শ্রফটাইগার শ্রফ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2026,
  • अपडेटेड 11:42 AM IST

ডুরান্ড কাপে প্রতি বছরেই নতুন নতুন দলকে খেলতে দেখা যায়। মরসুম শুরু হয় সেনাবাহিনীর আয়োজন করা এই টুর্নামেন্ট দিয়ে। তবে এবারের ডুরান্ড কাপে বড় চমক হতে পারেন ফুটবলার টাইগার শ্রফ। রূপোলী পর্দায় তাঁর ম্যাজিক আগেই দেখা গিয়েছে। আর এবার তাঁকে দেখা যাবে ফুটবলের মাঠে। কারণ তাঁর দল মুম্বে এফসি। মহারাষ্ট্র জেলা লিগে খেলা ক্লাবে খেলেন বলিউড তারকা।

মহারাষ্ট্র লিগে খেলেছেন টাইগার

গত মরসুমে মহারাষ্ট্র লিগে খেলেছেন টাইগার। সেই সমস্ত ম্যাচের ক্লিপ ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, টাইগার খেলবেন এই প্রতিশ্রুতি পেয়েই মুম্বে এফসি-কে ডুরান্ডে সুযোগ দেওয়া হয়েছে। যোগ্যতার নিরিখে এই ক্লাবের সুযোগ পাওয়ার কথা নয়। কারণ তারা মুম্বই লিগে চ্যাম্পিয়ন বা রানার্স হতে পারেনি। তবে তারা মহারাষ্ট্র জেলা লিগে সেরা হয়ে চলতি মরসুমে আইএফএল–থ্রিতে খেলার যোগ্যতা পেয়েছে।

দুই ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে শুরু হয় ক্লাব

২০২৪ সালে টাইগার ফুটবলের প্রতি ভালবাসা থেকে এই ক্লাব চালু করেন। সঙ্গে ছিলেন দুই ব্যবসায়ী। শুটিং বা সিনেমার অন্যান্য ব্যস্ততা না থাকলে, মুম্বইয়ের এই ক্লাবের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করতে নেমে পড়েন টাইগার। ক্লাবের নাম নিয়েও চমক আছে। মুম্বইয়ের আগের নাম  ছিল বম্বে। অনেকেই আজও এই শহরকে বম্বে বলেই ডাকেন। সেই আবেগকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন টাইগার। বম্বে ও মুম্বই এই দুই নামের সমন্বয়েই নাম দেওয়া হয়েছে মুম্বে ।

এবারের ডুরান্ড কাপে মুম্বে খেলবে শিলংয়ের গ্রুপে। তাদের প্রতিপক্ষ লাজং, ল্যান্সিং এফসি ও আর এক নতুন ক্লাব মেঘা‍লয়ের নাঙ্গেশ স্পোর্টস। ফলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে টাইগারদের সামনে।

Read more!
Advertisement
Advertisement