Advertisement

Durand Cup 2026 Final: ডুরান্ডের ফাইনালে ৩ বছর পর ডার্বি, আজ কখন-কোথায় ম্যাচ দেখবেন?

Kolkata Derby: আজ ডুরান্ডের ফাইনালের মহারণ। কলকাতা ডার্বি উত্তাপ বাড়িয়েছে ডুরান্ড কাপের ফাইনালের। কখন কোথায় ম্যাচ দেখবেন? জানুন

ডুরান্ডের ফাইনালে ৩ বছর পর ডার্বি, আজ কখন-কোথায় ম্যাচ দেখবেন?ডুরান্ডের ফাইনালে ৩ বছর পর ডার্বি, আজ কখন-কোথায় ম্যাচ দেখবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 1:03 PM IST
  • শেষবার ২০২৩ সালে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান।
  • রবিবাসরীয় সন্ধ্য়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহন বাগান।
  • দুপুরের পর থেকেই স্টেডিয়ামমুখী দুই দলের ফ্যানেরা।

শেষবার ২০২৩ সালে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। তারপর ২০২৬। রবিবাসরীয় সন্ধ্য়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহন বাগান। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে সকাল থেকেই চড়ছে পারদ। সকাল ৯টার আগেই স্টেডিয়ামের বাইরে শুরু হয়েছে পুলিশি প্রহরা ও ব়্যাফ। দুপুরের পর থেকেই স্টেডিয়ামমুখী দুই দলের ফ্যানেরা। কলকাতা ডার্বি যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই ফাইনালের আবেগকে।

ম্যাচ কখন থেকে শুরু?

২৩ অগাস্ট রবিবার অর্থাৎ আজ বিকেল ৫টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে ডুরান্ড কাপের ফাইনাল। 

কোথায় কোথায় ম্যাচ দেখতে পারেন?

টিভিতে ইস্টবেঙ্গল-মোহন বাগানের দ্বৈরথ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অন্যদিকে, টিভির সামনে না  থাকলেও, মোবাইলে দেখতে পাবেন এই ম্যাচ। তার জন্য নজর রাখতে হবে সনি লিভ অ্য়াপ ও ওয়েবসাইটে। এছাড়াও, সনি আট-এও দেখা যাবে এই ম্যাচ।

এবারের ফাইনালে কাঁটায় কাঁটায় টক্কর

চলতি মরশুমে ডুরান্ড কাপে কলকাতার দুই প্রধান ইতিমধ্যেই একবার সাক্ষাৎ করেছে।  ১৩৫তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচেই ১-০ গোলে জিতেছিল মোহন বাগান। ফলে ফাইনালে  ম্যাচ জিতে সেই বদলা নিতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। 

অন্যদিকে, এখন পর্যন্ত মোট ১৭ বার ডুরান্ড কাপ জয় করেছে মোহন বাগান। আর ইস্টবেঙ্গল জিতেছে ১৬ বার। ফলে এই ম্যাচ জিতে শিরোপা জয়ের ক্ষেত্রেও সমতা আনতে চাইছে লাল হলুদ শিবির। অন্যদিকে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড।

ম্যাচের টিকিটের চাহিদা ছিল পুরোদমে

এই ডার্বির টিকিট কাটার জন্য ফ্য়ানেদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। সর্বনিম্ন ২৫০ টাকা ছিল টিকিটের দাম। কয়েক ঘণ্টার মধ্যেই হাপিশ হয়ে গিয়েছে সেই টিকিট। ফলে আজ যে লোকে মাঠ কানায় কানায় ভর্তি থাকবে তা বলাই বাহুল্য।

 

Read more!
Advertisement
Advertisement