Advertisement

East Bengal: পরের মরসুমেও অস্কারকে রেখে দেওয়ার আবেদন, ডার্বির আগে ফুটছে ইস্টবেঙ্গল

সমালোচনা থেকে সাফল্য, সব ক্ষেত্রেই ইস্টবেঙ্গলের আস্থার কেন্দ্রবিন্দু কোচ অস্কার ব্রুজো। তবে মুম্বই সিটি এফসি ম্যাচের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, পরবর্তী মরসুমে হেড কোচের পদে আর থাকবেন না। তবে বৃহস্পতিবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উদ্দেশে পাঠানো বিবৃতিতে অনুরোধ করা হয়েছে, আগামী মরসুমেও ব্রুজোকেই যেন দায়িত্বে রাখা হয়।

অস্কার ব্রুজোঅস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2026,
  • अपडेटेड 11:11 AM IST
  • অস্কার ব্রুজোকে পরের মরসুমেও রেখে দেওয়ার আবেদন
  • ক্লাবের পক্ষ থেকে আবেদন

সমালোচনা থেকে সাফল্য, সব ক্ষেত্রেই ইস্টবেঙ্গলের (East Bengal) আস্থার কেন্দ্রবিন্দু কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। তবে মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ম্যাচের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, পরবর্তী মরসুমে হেড কোচের পদে আর থাকবেন না। তবে বৃহস্পতিবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উদ্দেশে পাঠানো বিবৃতিতে অনুরোধ করা হয়েছে, আগামী মরসুমেও ব্রুজোকেই যেন দায়িত্বে রাখা হয়। 

ডার্বি নিয়ে উত্তেজনা তুঙ্গে
চলতি মরসুমে তাঁর তত্ত্বাবধানে দলের ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লাব, এবং ভবিষ্যতেও তাঁর হাত ধরেই উন্নতির পথে এগোতে চায় লাল-হলুদ শিবির। এখন দেখার, অস্কার ব্রুজোকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতে পারে কিনা ইমামি ম্যানেজমেন্ট। তবে এই সব জল্পনার মাঝেই অস্কারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা কলকাতা ডার্বি। বহু বছর পর যুবভারতীতে লিগ নির্ধারণী এই মহারণ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। 

বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল
তার আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল। কাফ মাসলের চোটে বাকি মরসুম অর্থাৎ শেষ দুই ম্যাচ থেকে থেকে ছিটকে গিয়েছেন দলের গুরত্বপূর্ণ ফুটবলার সল ক্রেসপো। ফলে কোনওরকম পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি না নিয়ে সেরা কম্বিনেশন নিয়েই নামার প্রস্তুতি নিচ্ছেন কোচ। বৃহস্পতিবারের অনুশীলনে দলীয় বৈঠকের পর ফিটনেস ও পাসিং ড্রিল সেরে ট্যাকটিক্যাল সেশনে জোর দেন ব্রুজো। 

চার ডিফেন্ডারে খেলার ভাবনা ইস্টবেঙ্গলের
ডার্বি ম্যাচ ড্র করলেও চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল। ফলে কোনওভাবেই হারা চলবে না। আর সে কারণেই কোনও বাড়তি ঝুঁকি নিতে নারাজ কোচ অস্কার ব্রুজো। সূত্রের খবর, মোহনবাগানের বিরুদ্ধে চার ব্যাক ফর্মেশনেই নামতে পারে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ডিফেন্সে খেলতে পারেন কেভিন-আনোয়ার জুটি। ফুলব্যাকে দেখা যেতে পারে জয় গুপ্তা ও রাকিপকে। মাঝমাঠে রাশিদের সঙ্গে জিকশন, অ্যাটাকিং মিডে মিগুয়েল। সামনে আক্রমণের দায়িত্ব থাকতে পারে পিভি বিষ্ণু, বিপিন সিং ও ইউসেফ এজেজ্জারির ওপর। এডমুন্ড লালরেন্ডিকাও অবশ্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। এদিন হালকা জ্বরে অনুশীলনে ছিলেন না প্রভসুখন সিং গিল। ক্রাচ হাতে সাইডলাইনে উপস্থিত ছিলেন সল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement