Advertisement

East Bengal: ইমামির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইস্টবেঙ্গল, কোন কোন ব্যাপারে আলোচনার সম্ভাবনা?

২২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও নতুন মরসুমের জন্য এখনও টিম গড়ার কাজে হাতই দেয়নি ইনভেস্টর ইমামি ম্যানেজমেন্ট। তাদের দাবি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন মরসুমের ফুটবল ক্যালেন্ডার না জানালে তারা নতুন করে আর চুক্তি করবে না কারও সঙ্গেই। তবে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তৎপর হয়ে উঠেছে পরের মরসুমে সাফল্য পেতে।

ইস্টবেঙ্গল দলের হাতে ট্রফি তুলে দিলেন কল্যাণইস্টবেঙ্গল দলের হাতে ট্রফি তুলে দিলেন কল্যাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2026,
  • अपडेटेड 12:43 PM IST

২২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও নতুন মরসুমের জন্য এখনও টিম গড়ার কাজে হাতই দেয়নি ইনভেস্টর ইমামি ম্যানেজমেন্ট। তাদের দাবি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন মরসুমের ফুটবল ক্যালেন্ডার না জানালে তারা নতুন করে আর চুক্তি করবে না কারও সঙ্গেই। তবে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তৎপর হয়ে উঠেছে পরের মরসুমে সাফল্য পেতে।

এ দিকে, ভারতসেরা হওয়ায় ইস্টবেঙ্গলের সামনে এ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলার সুযোগ। দেশের সম্মান রাখতেই ভালো টিম গড়া দরকার লেসলি ক্লাডিয়াস সরণির ক্লাবের। সঙ্গে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খেলার লক্ষ্যেও ভালো রিজার্ভ টিম গড়ে ফেলতে হবে। কিন্তু ইমামি কর্তাদের নিরুত্তাপ মেজাজের জন্য একাধিক বিদেশি ফুটবলার সহ ঘরোয়া ফুটবলাররা দল ছাড়তে চাইছেন। তাঁদের এজেন্টরা মোহনবাগান সহ অন্য ক্লাবদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোচ অস্কার ব্রুজো কলকাতায় বসে আছেন নতুন চুক্তির অপেক্ষায়।

আজ বৃহস্পতিবার বিকেলে ইমামি হাউসে ইস্টবেঙ্গল এফসির বোর্ড মিটিং আছে। তাতেই আনেকটা পরিষ্কার হওয়ার কথা টিম গঠন নিয়ে। ক্লাবের তরফে শীর্ষ কর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহাদের এই সভায় যোগ দেওয়ার কথা। কারণ বোর্ডে আছেন ক্লাবের চার প্রতিনিধি।

এরই মধ্যে ময়দানে চর্চা, ভারতীয় ফুটবলের ডামাডোলে ইমামি সম্পর্ক ছিন্ন করতে পারে ইস্টবেঙ্গলের সঙ্গে। কিন্তু সেটা নতুন মরসুমে প্রায় অসম্ভব। কারণ ক্লাবের সঙ্গে ইমামির যা চুক্তি, তার এক্সিট ক্লজে পরিষ্কার লেখা আছে, কেউ এই চুক্তি ভাঙলে ১৮ মাসের নোটিস দিতে হবে। যা ইমামি দেয়নি। আর ক্লাবের দিকে তো চুক্তি ভাঙার কোনও জায়গাই নেই। ক্লাব কর্তারা বারবারই ইমামির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ক্লাবকে প্রথমবার আইএসএল জেতানোর জন্য। 

তবে আজকের বৈঠক নানা দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কারণ, কোচ হিসেবে অস্কার পরের মরসুমে থাকবেন না অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে নানা জল্পনা চলছে। ইতিমধ্যেই শহর ছেড়ে স্পেনে পাড়ি দিয়েছেন অস্কার। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা আরও বেড়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement