Advertisement

East Bengal Coach Oscar Bruzon: ৩১ মে-র পর আর ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না, ঘোষণা করে দিলেন অস্কার

মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন কোচ অস্কার ব্রুজো। এমন জল্পনা ছিলই। আর এবার নিজের সেই জল্পনায় শিলমোহর দিয়ে দিলেন স্প্যানিশ কোচ। জানিয়ে দিলেন ৩১ মে-র পর আর তিনি ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না। তবে কেন তিনি ছাড়ছেন তা যদিও স্পষ্ট করে জানাননি অস্কার।

অস্কার ব্রুজোঅস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 5:44 PM IST

মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন কোচ অস্কার ব্রুজো। এমন জল্পনা ছিলই। আর এবার নিজের সেই জল্পনায় শিলমোহর দিয়ে দিলেন স্প্যানিশ কোচ। জানিয়ে দিলেন ৩১ মে-র পর আর তিনি ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না। তবে কেন তিনি ছাড়ছেন তা যদিও স্পষ্ট করে জানাননি অস্কার। চলতি মরসুমে দারুণ ছন্দে লাল-হলুদ। আইএসএল জেতার মতো জায়গায় রয়েছে তারা। তবে এর মধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।

বড় ঘোষণা অস্কারের
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে অস্কার বলেন, ‘আমাদের বাকি আর চারটে ম্যাচ। এই চারটে ম্যাচের পর আমি আর নেই। ৩১ মে ইস্টবেঙ্গল কোচ হিসেবে আমার শেষ।’ তবে দল ভালো সময়ে থাকলেও কেন এখনই ছাড়ার ঘোষণা করলেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরে বললে অনেকে অনেক কথা বলতেন তাই এখনই বলাটা ঠিক বলে মনে করলাম।’ 

ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা নেই
২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি অস্কারের সঙ্গে চুক্তি বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গল দল। অস্কার বলেন, ‘দল গঠন থেকে শুরু করে বিপক্ষের শক্তি ও দুর্বলতা বাছাই সব কিছু আমি ও বিভাস (আগরওয়াল) করেছি। সাফল্য, ব্যর্থতা আমরা দেখেছি। পরিস্থিতি যেটাই হোক না কেন, এ বছরের পর আমি আর থাকছি না। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও কারণ খুঁজবেন না। টাকা-পয়সা সমস্যা, ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনার সমস্যা নেই। আমি কারণ হিসেবে কিছুই বলব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’  

সিদ্ধান্তের প্রভাব পড়বে না
তবে এখনও মরসুম শেষ হয়নি। বাকি রয়েছে চার ম্যাচ। এর মধ্যে অস্কারের এই সিদ্ধান্ত দলের উপর প্রভাব ফেলবে নাতো? এই প্রশ্নে বিচলিত লাল-হলুদ সমর্থকরা। তবে তাদের আশ্বস্ত করেছেন লাল-হলুদের স্বপ্নের সওদাগর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'খেলোয়াড়েরা আমার এই সিদ্ধান্ত নিয়ে একেবারেই প্রভাবিত নয়। তারা আরও কঠিন মানসিকতা নিয়ে মাঠে নামবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কোনও আশ্বাস পায়নি ক্লাবের থেকে।'

Advertisement

কেন দায়িত্ব ছাড়ছেন অস্কার?
অস্কার এই দায়িত্ব ছাড়ার কারণ প্রকাশ্যে না জানালেও, জানা যাচ্ছে, মূলত দুই কারণেই ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ তারকা।  সূত্রের খবর, এ বছর এখনও পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব নাকি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলের তরফে। এই কারণেই চূড়ান্ত হতাশ অস্কার লাল-হলুদ শিবির ছাড়ার কথা ভাবছেন। আরও জানা যাচ্ছে, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের অনিশ্চয়তাও তাঁকে যথেষ্ট ভাবাচ্ছে। এ দিন সমাজমাধ্যমে অস্কার লিখেছেন, 'শেষ লড়াই। মে ২০২৬।'


 

Read more!
Advertisement
Advertisement