Advertisement

East Bengal: AFC কাপে সহজ গ্রুপে ইস্টবেঙ্গলের মেয়েরা, কাদের বিরুদ্ধে খেলতে হবে লাল-হলুদকে?

২০২৬-২৭ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে 'গ্রুপ এ'-তে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্র অনুযায়ী, আইডব্লুএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে আয়োজক দেশের সাবাহ এফএ (মালয়েশিয়া), রোভার্স এফসি (গুয়াম) এবং রাজশাহী স্টার্স এফসি (বাংলাদেশ)।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 1:28 PM IST

২০২৬-২৭ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে 'গ্রুপ এ'-তে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্র অনুযায়ী, আইডব্লুএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে আয়োজক দেশের সাবাহ এফএ (মালয়েশিয়া), রোভার্স এফসি (গুয়াম) এবং রাজশাহী স্টার্স এফসি (বাংলাদেশ)।

আগামী ১৭ থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ায় সেন্ট্রালাইজড সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রাথমিক পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে এটি ইস্টবেঙ্গলের দ্বিতীয় অংশগ্রহণ। গত মরসুমে তারা প্রাথমিক পর্ব পার হয়ে মূল পর্বে উঠেছিল এবং এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জয়ী প্রথম ভারতীয় দল হিসেবে ইতিহাস গড়েছিল। এবারের আসরে ২৪টি ক্লাবকে মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল পরবর্তী রাউন্ড তথা মূল গ্রুপ স্টেজে খেলার যোগ্যতা অর্জন করবে। 'মশাল গার্লসরা' এবারও নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার এই শীর্ষ প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছানোর লক্ষ্যে আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে।

ইস্টবেঙ্গল এফসি-র খেলার সুচি
১৭ আগস্ট: ইস্টবেঙ্গল এফসি বনাম রাজশাহী স্টার্স এফসি
২০ আগস্ট: রোভার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি
২৩ আগস্ট: ইস্টবেঙ্গল এফসি বনাম সাবাহ এফএ

দায়িত্বে থাকছেন অ্যান্ড্রুজই
২০২৭–২৮ মরসুম পর্যন্ত লাল–হলুদের মহিলা দলের ম্যানেজার হিসেবেই দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রুজ। তিনবার ইন্ডিয়ান উইমেন্স লিগ জয়ী এই কোচের অধীনে ইস্টবেঙ্গল মহিলা দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সম্প্রতি সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ী দলটির সঙ্গেই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মরসুমেও দলের দায়িত্বে রয়েছেন অ্যান্থনি। ইতিমধ্যেই, ইন্ডিয়ান উইমেন্স লিগের ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স করছে ইস্টবেঙ্গল মহিলা দল। এএফসিতেও ইরানের ক্লাবকে হারিয়ে তারা ইতিহাস গড়েছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, একাধিক দল থেকে, এমনকি একটি জাতীয় দলের তরফ থেকেও প্রস্তাব থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল এফসির মহিলা দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্থনি অ্যান্ড্রুজ।

Read more!
Advertisement
Advertisement