Advertisement

East Bengal: চ্যাম্পিয়ন হয়েও মিগেল-অস্কারদের ধরে রাখতে হিমসিম খাচ্ছে ইস্টবেঙ্গল, কেন?

দল গঠন নিয়ে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা সভা হয়েছে। সোমবার আরও একবার আলোচনায় বসবে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তার পরেই হয়তো শুরু হবে নতুন মরসুমের টিম গঠনের কাজ। তবে সমস্যা শুরু হয়ে গিয়েছে তার আগেই। দল গঠনের ক্ষেত্রে গত মরসুমের ক'জন ফুটবলারকে ধরে রাখা যাবে সেটা নিয়েই চাপে ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গল দলইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2026,
  • अपडेटेड 11:48 AM IST

দল গঠন নিয়ে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা সভা হয়েছে। সোমবার আরও একবার আলোচনায় বসবে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তার পরেই হয়তো শুরু হবে নতুন মরসুমের টিম গঠনের কাজ। তবে সমস্যা শুরু হয়ে গিয়েছে তার আগেই। দল গঠনের ক্ষেত্রে গত মরসুমের ক'জন ফুটবলারকে ধরে রাখা যাবে সেটা নিয়েই চাপে ম্যানেজমেন্ট।

আসলে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে টিমের কোচ অস্কার ব্রুজো থেকে ফুটবলাররা যাঁদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে, তাঁরা সকলেই এতটা বেশি অর্থের দাবি করছেন, যে তা নিয়ে ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। এ অবস্থায় পুরোনোদের রেখে বেশি অর্থ দেওয়া হবে, না কি বেশি অর্থে এঁদের থেকে বেশি ভালো মানের কোচ-ফুটবলার নেওয়া হবে, তা নিয়েই চলছে আলোচনা। বৃহস্পতিবার সভার পরে ইনভেস্টর ইমামি কর্তারা জানিয়ে দিয়েছেন, তাঁরা এ বার আরও ভালো টিম করার লক্ষ্যেই এগোবেন।

লাল হলুদ ভক্তদের প্রশ্ন একটাই, সেই এগোনোর কাজ কবে শুরু হবে? শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নোটিস জারি করে লিখেছে, নতুন মরশুম শুরু হবে ১ জুন থেকে। চলবে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত। তার জন্য প্রথম পর্বের দলবদল ১২ জুন থেকে ৩১ অগস্ট। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের ১-৩১ জানুয়ারি।

ফলে দ্রুত দল গোছাতে হবে লাল-হলুদ শিবিরকে। সেখানে এই দোর বেড়ে যাওয়া এবং ফুটবল ক্যালেন্ডার নিয়ে ধোঁয়াশা সমস্যা সৃষ্টি করেছে। ইস্টবেঙ্গলকে শুধু সিনিয়র দলের দিকে তাকালেই হবে না। সামনেই রয়েছে কলকাতা লিগ। সেখানেও খেতাব ধরে রাখার লড়াই ক্রমশ কঠিন হচ্ছে। কারণ, মোহনবাগান, ভবানীপুরের মতো দল ঘর ভাঙছে লাল-হলুদের। সেদিকেও দ্রুত নজর দিয়ে সেই ভাঙন ঠেকাতে হবে ইস্টবেঙ্গলকে। তা না হলে বিপদ বাড়তে পারে। 

২২ বছর পর আইএসএল চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গলের সেলিব্রেশন এখনও চলছে। সেই আবহেই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্টকে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement