
মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) পর ইস্টবেঙ্গলও (East Bengal) তাদের কোচ ঠিক করে ফেলল। সবকিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলের পরবর্তী হেড কোচ হতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) অধ্যায় শেষ হয়ে গিয়ছে আগেই। আইএসএল (ISL) জেতানো স্প্যানিশ কোচ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, তিনি লাল-হলুদ ছেড়ে যাচ্ছেন অন্যত্র। সূত্রের খবর, তাঁর নতুন ঠিকানা ইন্দোনেশিয়ার ক্লাব। 'ভয়ঙ্করা' ক্লাবে ইন্টারভিউ দিয়েছেন অস্কার।
লাল-হলুদের কোচ হচ্ছেন হাবাস
আইএসএল জয়ী কোচ ইস্টবেঙ্গলে হাতছাড়া হতেই ভেসে উঠছিল আন্তোনিও লোপেজ হাবাসের নাম। তাঁর পাশাপাশি শোনা যাচ্ছিল মানোলো মার্কেজের (Manolo Marquez)নাম। আন্তোনিও লোপেজ হাবাস ভারতীয় ফুটবলে যথেষ্ট বড় নাম। গত মরসুমে কাজ করেছেন ইন্টার কাশীর (Inter Kashi) হয়ে। যদিও তিনি গোটা মরসুম তিনি ছিলেন না। শেষদিকে কোচিং করেননি তিনি। তবে এবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলে সই করতে পারেন বলে সূত্রের খবর। যদিও সরকারি ভাবে কিছুই এখনও জানানো হয়নি।
ইমামির সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে ইনভেস্টর ইমামির চুক্তি নিয়ে ধোঁয়াশা রয়েছে। নতুন ইনভেস্টর কারা হবে তা এখনও ঠিক হয়নি। এর মধ্যেই হাই প্রোফাইল স্প্যানিশ কোচকে সই করানো যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা সত্যি হলে বুঝতে হবে, ইস্টবেঙ্গল নতুন ইনভেস্টর বা কো স্পন্সর পেয়ে গিয়েছে। তবে তা এখনও ঘোষণা না হওয়ায় উৎকণ্ঠা বাড়ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। তবে মনে করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেইউ স্মস্ত
দুই ফুটবলার সই করেছেন
এদিকে ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত মাত্র দু'জন বিদেশি ফুটবলার সই করেছেন। একজন মহম্মদ রশিদ (Mohammed Rashid)। অন্যজন দানি রামিরেজ (Dani Ramirez)। রশিদ গতবার দলে ছিলেন ইন্টার কাশীর বিরুদ্ধে শেষ ম্যাচে রশিদের গোলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে দানি রামিরেজকে পাঞ্জাব এফসি থেকে সই করানো হয়েছে লাল-হলুদে।