Advertisement

এডমুন্ডের শাস্তি কমাতে আবেদন ইস্টবেঙ্গলের, খেলবেন ইন্টার কাশী ম্যাচে?

দারুণ মুহুর্তে সেলিব্রেশন কিছুটা স্তিমিত ইস্টবেঙ্গলের। চিন্তা তাই যাচ্ছে না সমর্থকদের। সমীকরণ বলছে বৃহস্পতিবার কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল যদি ইন্টার কাশীকে হারিয়ে দেয়, তাহলে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যাবে।

এডমুন্ডএডমুন্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • अपडेटेड 9:28 PM IST
  • দারুণ মুহুর্তে সেলিব্রেশন কিছুটা স্তিমিত ইস্টবেঙ্গলের
  • চিন্তা তাই যাচ্ছে না সমর্থকদের

দারুণ মুহুর্তে সেলিব্রেশন কিছুটা স্তিমিত ইস্টবেঙ্গলের। চিন্তা তাই যাচ্ছে না সমর্থকদের। সমীকরণ বলছে বৃহস্পতিবার কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল যদি ইন্টার কাশীকে হারিয়ে দেয়, তাহলে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যাবে। ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবেন বৃহস্পতিবার মাঠে যেতে। কিন্তু কিশোর ভারতীতে দর্শক আসন ১২ হাজার মতো। টিকিট বিক্রি সর্বোচ্চ করা যাবে হাজার দশেক। এটা কাশীর হোম ম্যাচ। কাশী কর্তৃপক্ষ যদি সব টিকিট ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্রি করে, তাহলেও চাহিদা পূরণ অসম্ভব। এই মুহূর্তে আর্থিকভাবে বিপর্যস্ত ইন্টার কাশী।

সূত্রের খবর, এই ম্যাচের টিকিটের দাম ন্যূনতম ৫০০-১০০০ টাকা করার ভাবনা শুরু হয়েছে। ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তারা রবিবার ম্যাচের পর নিজেদের মধ্যে আলোচনা করেন। সোমবার কাশীর সঙ্গে আলোচনায় বসে ইস্টবেঙ্গল প্রস্তাব দেবে ম্যাচ আয়োজনের দায়িত্ব তাদের ছাড়ার জন্য। তাতে কাশীকে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু আর্থিক ক্ষতি সহ্য করেও এই ম্যাচের টিকিট নিজেদের হাতে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল। যা টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখা যায়।

কী জানাল ইস্টবেঙ্গল?

তবে লাল-হলুদের এই প্রস্তাব এআইএফএফ কি মানবে? সেটাই বড় প্রশ্ন। ডার্বি ম্যাচ শেষে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'আমরা ফেডারেশনের কাছে জানাবো। এত ছোট মাঠ, দর্শকরা আসবেন কী করে? মাত্র ১০,০০০ জন সমর্থক নিয়ে খেলা হবে? টিকিটের দামও বাড়তে পারে। আমরা তাই ফেডারেশনকে জানাবো। যদি ম্যাচের জায়গা বদল করা যায়।' 

Read more!
Advertisement
Advertisement