Advertisement

East Bengal: আনোয়ারকে নিয়ে স্বস্তি ইস্টবেঙ্গলের, পুরোদমে প্র্যাক্টিস সিবিলেরও

বর্তমানে সকলের দুটো প্রশ্ন, প্রথমত, চেন্নাইন ম্যাচে কী খেলতে পারবেন কেডিন সিবিল্পে? আর দ্বিতীয়ত, হংকংয়ের বিরুদ্ধে কুঁচকিতে চোট পাওয়া আনোয়ার আলির কী খবর? শুক্রবারের অনুশীলনে অন্ততপক্ষে এই দুটি প্রশ্নের উত্তর অনেকটা পরিস্কার হল, তা বলাই যায়।

কেভিন সিবিলে ও আনোয়ার আলিকেভিন সিবিলে ও আনোয়ার আলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 9:27 AM IST

বর্তমানে সকলের দুটো প্রশ্ন, প্রথমত, চেন্নাইন ম্যাচে কী খেলতে পারবেন কেডিন সিবিল্পে? আর দ্বিতীয়ত, হংকংয়ের বিরুদ্ধে কুঁচকিতে চোট পাওয়া আনোয়ার আলির কী খবর? শুক্রবারের অনুশীলনে অন্ততপক্ষে এই দুটি প্রশ্নের উত্তর অনেকটা পরিস্কার হল, তা বলাই যায়।

শুক্রবার সকালে আনোয়ারের এমআরআই হয়, যদিও রিপোর্ট এখনও সামনে আসেনি। তবে এমআরআই করে ঘরে বসে থাকেননি আনোয়ার, সতীর্থ প্রভসুখন গিলের সঙ্গে চলে আসেন অনুশীলনে। সঙ্গে এদিনের অনুশীলনে যোগ দেন জাতীয় শিবিরে থাকা আরও দুই ফুটবলার জিকসন সিং ও এডমুন্ড লালরিনডিকা।

তবে যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে জিকসন ও এডমুন্ড পুরোদমে অনুশীলন করলেও ড্রেসিংরুমের বাইরে কেবল বসে থাকেন আনোয়ার। যা খবর, কুঁচকির পেশিতে ব্যথা পাওয়ার কারণে আপাতত কয়েক দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে আনোয়ারকে। ফলে আগামী কয়েক দিন হয়তো সাইডলাইনেই দেখা যাবে আনোয়ারকে। যেহেতু চেন্নাইন ম্যাচের আগে হাতে সময় রয়েছে, তাই আনোয়ারকে নিয়ে ধীরে চলো নীতি অবলম্বন করছে ইস্টবেঙ্গল। এমআরআই রিপোর্ট সামনে এলে ছবিটি আরও পরিষ্কার হবে।

তবে এই চিন্তার মাঝে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর, এদিন পুরো দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন কেভিন সিবিল্পে। প্রায় ২ ঘণ্টার অনুশীলনে নিজের পুরনো ছন্দ দেখালেন কেভিন। আশা করা হচ্ছে, চেন্নাইন ম্যাচে তিনি শুরু থেকে খেলবেন। এখন দেখার, আনোয়ার ও কেভিনকে কী একসঙ্গে চেন্নাইন ম্যাচে পাওয়া যাবে?

এদিকে এদিনের অনুশীলনে সাইডলাইনে দেখা যায় নন্ধকুমারকে। ফিজিওর সঙ্গে আলাদা অনুশীলন করেন তিনি। রিহ্যাবের পর সাইক্লিং করেন তিনি। বাকি ফুটবলাররা সকলে ফিন্ট। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সম্ভবত আগামী ৭ এপ্রিল চেন্নাই উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দল।

লিগ টেবিলের চার নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। চেন্নাইয়েন ম্যাচে জিততে পারলে দুই নম্বরে উঠে আসার সুযোগ এসে যেতে পারে তাঁদের সামনে। ১৩ রাউন্ডের হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ইস্টবেঙ্গল আপাতত কিছুটা পিছিয়ে পড়লেও, পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। ফলে সুযোগ আছে অস্কার ব্রুজোর সামনে।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement