Advertisement

East Bengal Transfer News: হাবাস কোচ হওয়ার পরেই আবার চমক, ইস্টবেঙ্গলে সই তারকা গোলকিপারের

ট্রান্সফার মার্কেটে বিরাট খবর। ইস্টবেঙ্গলের কোচ হলেন আন্তনিও লোপেজ হাবাস। গত শনিবার তাঁর কাছে চুক্তিপত্র পৌঁছে গিয়েছিল। আর সোমবার হল আনুষ্ঠানিক ঘোষণা। তবে এটা যে হতে চলেছে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে যেটা বড় ব্যাপার তা হল, পূর্বা লাচেনপাকেও সই করাল ইস্টবেঙ্গল। দুই বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি-র গোলকিপার লাল-হলুদে। 

ইস্টবেঙ্গল গ্যালারিইস্টবেঙ্গল গ্যালারি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 9:31 PM IST

ট্রান্সফার মার্কেটে বিরাট খবর। ইস্টবেঙ্গলের কোচ হলেন আন্তনিও লোপেজ হাবাস। গত শনিবার তাঁর কাছে চুক্তিপত্র পৌঁছে গিয়েছিল। আর সোমবার হল আনুষ্ঠানিক ঘোষণা। তবে এটা যে হতে চলেছে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে যেটা বড় ব্যাপার তা হল, পূর্বা লাচেনপাকেও সই করাল ইস্টবেঙ্গল। দুই বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি-র গোলকিপার লাল-হলুদে। 

২০২৩-২৪ মরসুমে গোল্ডেন গ্লাভস জেতা গোলকিপারকে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। তবে প্রশ্ন হল, আইএসএল জেতানো প্রচসুকান গিলের কী হবে? তিনি কি থাকছেন ইস্টবেঙ্গলে? উত্তর হল হ্যাঁ। তিনিও থাকবেন ২০২৮ অবধি। অর্থাৎ ২ বছরের চুক্তি বাড়ল তাঁর সঙ্গেও। ফলে দুর্গের শেষ প্রহরীদের নিয়ে চিন্তামুক্ত হতেই পারেন ইস্টবেঙ্গল সমর্থকরা। 

স্প্যানিশ হেডস্যার হাবাস ভারতীয় ফুটবলে সফলতম কোচ। মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা ছাড়াও আইএসএল শিল্ডও হাবাসের কোচিং-এ জেতে সবুজ মেরুন ব্রিগেড। সেইসঙ্গে, এই স্প্যানিশ কোচের হাত ধরেই ইন্টার কাশী আই লিগ চ্যাম্পিয়ন হয় এবং আইএসএল খেলার সুযোগ পায়। ফলে সব মিলিয়ে ডাবল ধামাকা দিল ইস্টবেঙ্গল। 

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে হাবাস জানিয়েছেন, 'ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। উত্তেজনা, বিনয় এবং গভীর দায়িত্ববোধ নিয়ে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের সমস্ত প্রচেষ্টা একটাই থাকবে, সেটা হল গর্বের সঙ্গে এই ক্লাবের প্রতিনিধিত্ব করা এবং ক্লাবের লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করা। ট্রফি জিততে হবে এবং নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। খুব তাড়াতাড়ি কলকাতায় গিয়ে সমস্ত সদস্য-সমর্থকের সঙ্গে দেখা হচ্ছে। অপেক্ষায় রইলাম।' পাশাপাশি সহকারী কোচ হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিলেন কার্লোস অগাস্টিন ফনসেকা তেজেইরো।    

উল্লেখ্য, সোমবার দিনটা কলকাতা ফুটবলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, সোমবার সকালে, সরকারিভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করা হয়, কোচ সের্জিও লোবেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে মোহনবাগান। তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দেওয়া হয় মোহনবাগানের তরফ থেকে। সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নিলেন পানাজিওটিস ডিলম্পেরিস। সেই ঘোষণার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল তাদের নতুন কোচের নাম ঘোষণা করে। কার্যত, ব্যাক টু ব্যাক। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement