Advertisement

East Bengal: মহেশের চোট নিয়ে চিন্তা ইস্টবেঙ্গলে, বেঙ্গালুরু ম্যাচে খেলবেন?

চোট নিয়ে জেরবার ইস্টবেঙ্গল। একজন সুস্থ হয় তো একজনের চোট লাগে। যেদিন কেভিন সিবিয়ে পুরো সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরে এলেন, সেদিনই আবার নাওরেম মহেশ হাঁটুতে চোট পেয়ে গেলেন। রবিবার চেন্নাই থেকে কলকাতায় ফিরে মহেশকে স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্ট এলে বোঝা যাবে মহেশের চোটের সঠিক অবস্থা।

নাওরেম মহেশ সিংনাওরেম মহেশ সিং
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 3:54 PM IST

চোট নিয়ে জেরবার ইস্টবেঙ্গল। একজন সুস্থ হয় তো একজনের চোট লাগে। যেদিন কেভিন সিবিয়ে পুরো সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরে এলেন, সেদিনই আবার নাওরেম মহেশ হাঁটুতে চোট পেয়ে গেলেন। রবিবার চেন্নাই থেকে কলকাতায় ফিরে মহেশকে স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্ট এলে বোঝা যাবে মহেশের চোটের সঠিক অবস্থা।

এই মুহূর্তে লিগ টেবিলে একটা লড়াইয়ের পরিস্থিতিতে রয়েছে ইস্টবেঙ্গল। গত কয়েক বছরের মধ্যে এবার ফল এখনও পর্যন্ত সেই তুলনায় ভালো লাল-হলুদ শিবিরের। কিন্তু ইস্টবেঙ্গল কোচকে প্রায়শই চিন্তায় রাখছে একাধিক ফুটবলারের চোট। যেমন চেন্নাইয়িন ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগেও রশিদকে নিয়ে ধোঁয়াশায় ছিলেন অস্কার। যদিও রশিদ চেন্নাইয়িন ম্যাচে আশি মিনিট মাঠে ছিলেন। কিন্তু এই ম্যাচে আত্মবিশ্বাসী মনে হয়নি তাঁকে। এখানেই শেষ নয় অস্বস্তি লাগছিল বলে চেন্নাইয়িন ম্যাচের দ্বিতীয়ার্ধে উঠে গেলেন আনোয়ার। যদিও আনোয়ারের চোট নিয়ে খুব বেশি চিন্তা করছেন না অস্কার। আগামী গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবেই তাঁকে তুলে নিয়েছেন লাল-হলুদ কোচ। তবে যত লিগ শেষের দিকে যাচ্ছে ততই যেন আরও কঠিন হয়ে পড়ছে চ্যাম্পিয়নশিপের পথ। এই মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোটমুক্ত রাখাটাই অস্কারের প্রধান কাজ।

এই পর্বে আর ভুলত্রুটি শোধরানোর অবকাশ থাকছে না কোনও দলেরই কাছে। সেই সব মিলিয়ে চিন্তা থাকছেই লাল-হলুদ কোচের। সামনে কঠিন লড়াই, তবুও লক্ষ্যে অবিচল অস্কার ব্রুজো। চেন্নাই থেকে ফিরে মাত্র তিন তিন দিনের ব্যবধানে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকলেও, চ্যাম্পিয়নশিপের বস্তা মসৃণ নয় লাল-হলুদ ব্রিগেডের জন্য। চেন্নাই ছাড়ার আগে ইভিগ্যচক মানসিকতা নিয়েই কলকাতায় ফিরছেন ইস্টবেঙ্গল হেড কোচ। 

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে অস্কার বলেন, 'এখনও লড়াই কঠিন। ৫০-৫০ সুযোগ আছে বলা যেতে পারে। তবে চেন্নাইয়নকে হারিয়ে তিন পয়েন্ট খুব মূল্যবান। শুধু একটা কথা নিয়ে ভাবলে চলবে না। প্রতিটি ম্যাচ আমাদের কাছে ফাইনাল। অনেক টিম পয়েন্ট না করছে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে।' তবে মহেশকে নিয়ে চিন্তায় রয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, 'এখনও সবাই সম্পূর্ণ ফিট নয়। আশা করছি সকনেই দ্রুত সুস্থ হয়ে যাবে। মহেশকে নিয়ে চিন্তা রয়েছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে পুরো দল গেলে অনেকটাই সুবিধা হবে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement