Advertisement

Kolkata League: ব্যারেটো vs ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে আজ শুরু কলকাতা লিগ, কীভাবে দেখবেন ম্যাচ?

কলকাতা লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হবে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। সবুজ তোতা ব্যারেটো এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ অগআউটে। হেড কোচ জোসে র‍্যামিরেজ ব্যারেটোর নেতৃত্বে ইস্টবেঙ্গলের মোকাবিলা করতে তৈরি জর্জ টেলিগ্রাফ।

ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2026,
  • अपडेटेड 2:08 PM IST

কলকাতা লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হবে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। সবুজ তোতা ব্যারেটো এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ অগআউটে। হেড কোচ জোসে র‍্যামিরেজ ব্যারেটোর নেতৃত্বে ইস্টবেঙ্গলের মোকাবিলা করতে তৈরি জর্জ টেলিগ্রাফ।

একসময় গোল করে ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্নভঙ্গ করতেন, এবার ডাগআউটে বসেই লাল-হলুদকে হারানোর পরিকল্পনা করবেন তিনি। ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের উদাহরণ দিয়ে দলকে উদ্বুদ্ধ করেন ব্যারেটো। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে তিনি বলেন, 'দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষো তবে আমর আমাদের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করেছি, প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বুঝতে হবে তারা ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবতে বসবে নাকি নিজেদের প্রস্তুতি নিয়ে চিন্তা করবে। এই ম্যাচে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।'

দলের অধিনায়ক সংগ্রামজিত রায় চৌধুরী ছাড়াও ময়দানের অভিজ্ঞ ফুটবলার প্রসেনজিৎ পাল রয়েছেন দলে। এছাড়াও তমলুকের স্থানীয় বেশ কয়েকজন তরুণ ফুটবলার উত্তম মাঝি, অমিত মন্ডলরা জর্জ দলে রয়েছেন।

ব্যারেটোদের হারিয়ে লিগ অভিযান শুরু করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। লিগ জয়ের হ্যাটট্রিক করতে এবার ইস্টবেঙ্গলের ভরসা দুই কেরালাইট তারকা জেসিন টিকে ও পিভি বিষ্ণুর জুটি। হেড কোচ বিনো জর্জের সঙ্গে মাত্র পাঁচদিন অনুশীলন করলেও বেশ ফিট তারা। আশা করা হচ্ছে, প্রথম একাদশে খেলবেন এই দুই তারকা।

এদিকে গোলে শুরু করতে পারেন গৌরব সাউ। রাইট ব্যাকে সম্ভবত দেখা যাবে সঞ্জীব ঘোষকে। সেন্টার ব্যাকে মনোতোষ চাকলাদার ও চাকু মান্ডি শুরু করতে পারেন। এদিকে মাঝমাঠে তন্ময় দাস ও আনায়ু শুরু করতে পারেন। দুই প্রান্তে মনোতোষ মাঝি ও বিজয় মুর্মু খেলতে পারেন। আর আক্রমণে জেসিন-বিষ্ণু জুটি।

এদিকে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেও এখনও রেজিস্ট্রেশন হয়নি ডিফেন্ডার অঙ্কন ভট্টাচার্য ও প্রজ্জ্বল সাহা, গোলকিপার সুব্রত সাঁতরা ও ফরোয়ার্ড দেবোজিত রায়ের।

Read more!
Advertisement
Advertisement