Advertisement

FIFA World Cup 2026 Arg vs Aus: অস্ট্রিয়া ম্যাচে বড় বদলের ভাবনা আর্জেন্টিনার, মেসিদের দল কেমন?

আলজেরিয়া ম্যাচ আপাতত ভুলে এবার সামনের দিকে তাকাচ্ছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। সোমবার ভারতীয় সময় রাতে ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে আর্জেন্টিনা (Argentina)। তার আগে লিওনেল স্কালোনি দল নির্বাচন নিয়ে বেশ কিছু খবর সামনে এসেছে। সূত্রের খবর, আগামী ম্যাচে প্রথম একাদশের বেশ কয়েকটি পজিশনে ফুটবলার বদল নিয়ে আলোচনা চলছে দলের অন্দরে। 

আর্জেন্টিনা দলআর্জেন্টিনা দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 6:21 PM IST

আলজেরিয়া ম্যাচ আপাতত ভুলে এবার সামনের দিকে তাকাচ্ছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। সোমবার ভারতীয় সময় রাতে ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে আর্জেন্টিনা (Argentina)। তার আগে লিওনেল স্কালোনি দল নির্বাচন নিয়ে বেশ কিছু খবর সামনে এসেছে। সূত্রের খবর, আগামী ম্যাচে প্রথম একাদশের বেশ কয়েকটি পজিশনে ফুটবলার বদল নিয়ে আলোচনা চলছে দলের অন্দরে। 

যেমন, রাইটব্যাকে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, বা আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ নাকি লাওতারো মার্টিনেজ শুরু করবেন, তা নিয়ে ভাবনাচিন্তা করছেন আর্জেন্টাইন কোচ। এছাড়াও, মাঝমাঠে থিয়াগো আলমাডার খেলা নিয়ে কোচিং স্টাফরা আলোচনা করছেন। ফুটবলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকরানার মধ্যেই আর্জেন্টিনা দলের জন্য সুখবর, নিকোলাস ট্যাগলিয়াফিকো এবং লিয়ান্দ্রো পারাদেস দ্রুত চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন। 

যা খবর, অস্ট্রিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে তাঁদের দু'জনকেই দলে রাখতে পারেন জ্বালোনি। তবে তাঁরা খেলবেন কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কো বালেডি চোটে ছিটকে যাওয়ার পর স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বেড়েছিল। তবে এই দুই ফুটবলারের ফেরার পরিস্থিতি তৈরি হওয়ায় কোচের মুখে হাসি ফুটবেই। ট্যাগলিয়াফিকোর জায়গায় আলজেরিয়ার বিরুদ্ধে খেলেছিলেন ফাকুন্দো মেসিনা। তাঁর দুর্দান্ত পারফরমেন্স স্কালোনি ও তাঁর সহকারীদের আত্মবিশ্বাস জুগিয়েছে। ফলে ট্যাগলিয়াফিকোকে নিয়ে এইমুহূর্তে তাড়াহুড়ো করতে চাইছেন না কোচ।

অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলার আগে প্রথম ম্যাচ নিয়ে পর্যালোচনা হয়েছে নীল-সাদা শিবিরে। সেখানে যে ছবিটা উঠে এসেছে, তা আগামীতে ভাল কিছুরই ইঙ্গিত দিচ্ছে। সেদিন চাপের মুখেও আর্জেন্টিনার সফল পাসের হার ছিল ৮৯ শতাংশ। যা এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের যে কোনও দলের মধ্যে সর্বোচ্চ। এই পরিসংখ্যান আর্জেন্টিনা দলের মানসিক স্থিরতা, কৌশলগত দক্ষতা এবং প্রতিপক্ষের আক্রমণাত্মক চাপের মধ্যেও নিজেদের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার সক্ষমতাকে তুলে ধরেছে। স্বীকার করতে দ্বিধা নেই, এটাই লিওনেল স্কালোনির দলের অন্যতম প্রধান শক্তি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement