
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড যুদ্ধের কথা মনে করিয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে 'লাস মালভিয়ান্স' লেখা ব্যানার হাতে নিয়ে আনন্দ করতে দেখা যায় লিওনেল মেসিদের। এই শব্দের বাংলা অর্থ হল, 'ফকল্যান্ড আমাদের।' তবে যুদ্ধ সংক্রান্ত এই ব্যানার দেখানোয় শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা দল। ফিফা ব্যবস্থা নিতে পারে।
কেন শাস্তি হতে পারে মেসিদের?
ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এবং আইন প্রণেতা আইএফএবি-র (IFAB) নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ (Argentina vs England)। আইএফএবি-র নিয়মবইয়ে স্পষ্ট বলা রয়েছে, 'সরঞ্জামে কোনও রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি থাকা চলবে না। খেলোয়াড়রা এমন কোনও অন্তর্বাসও প্রকাশ্যে আনতে পারবেন না, যেখানে এই ধরনের স্লোগান, বিবৃতি, ছবি বা প্রস্তুতকারকের লোগো ছাড়া অন্য বিজ্ঞাপন রয়েছে। যে কোনও অপরাধের ক্ষেত্রে প্রতিযোগিতা আয়োজক, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা সংশ্লিষ্ট খেলোয়াড় এবং অথবা দলকে শাস্তি দেবে।' এই কড়া নিয়মের জেরে এবার গোটা আর্জেন্তিনা দল বড়সড় শাস্তির মুখে পড়তে পারে।
উপরাষ্ট্রপতির পোস্ট
মাঠের অন্দরে খেলোয়াড়দের এমন কাজের পর বিতর্কের আগুনে রীতিমতো ঘি ঢেলেছেন আর্জেন্তিনার উপরাষ্ট্রপতি ভিক্টোরিয়া ভিল্লারুয়েল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) তিনি তীব্র দম্ভের সঙ্গে পোস্ট করেন, 'ফকল্যান্ড আর্জেন্তিনার! স্টেডিয়ামে এগুলো আনা ওরা নিষিদ্ধ করেছিল, কিন্তু ওরা ভুলে গিয়েছে যে এগুলো আমরা আমাদের রক্তে এবং হৃদয়ে বহন করি।' তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিশ্ব ফুটবলের আঙিনায় এমন খোলাখুলি রাজনৈতিক আস্ফালন সাধারণত দেখা যায় না (Football News Bengali)। ফলে ইংল্যান্ড শিবিরের পাশাপাশি গোটা ফুটবল বিশ্বেই এই ব্যানার-কাণ্ড নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।
কী শাস্তি হতে পারে?
রবিবার বিশ্বকাপের ফাইনাল। তার অন্তত ২৪ ঘণ্টা আগে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে ফিফাকে। তবে বিশেষজ্ঞদের অনেকের ধারণা, এ ক্ষেত্রে বেঁচে যেতে পারে আর্জেন্টিনা। যেহেতু তারা বিশ্বকাপের ফাইনালে উঠেছে, তাই তাদের নির্বাসিত করলে প্রতিযোগিতার উপর প্রভাব পড়বে। পাশাপাশি মেসি বড় তারকা। এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মেসি ফাইনাল খেলতে না পারলে বিশ্বকাপের মুখ পুড়বে। তাই এ ক্ষেত্রে আর্জেন্টিনাকে সতর্ক করে ছেড়ে দিতে পারে ফিফা। খুব বেশি হলে হয়তো তাদের জরিমানা করা হতে পারে।