Advertisement

FIFA World Cup 2026 Brazil vs Haiti: নেইমার কি বিশ্বকাপ খেলবেনই না? হাইতি ম্যাচেও তো নেই, ব্রাজিল টিমে বড় বদল

মরক্কোর বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে ব্রাজিল। খেলা দেখে একেবারেই মন ভরেনি সমর্থকদের। আর সেটা খুব ভালভাবেই জানেন কোচ কার্লো আনসালত্তির। আর সেই কারণেই হাইতি ম্যাচে দলে বদলের ইঙ্গিত। দুই তারকাকে নিয়ে আসতে চাইছেন ব্রাজিল কোচ। তবে নেইমার যে পরের ম্যাচে খেলছেন না তা স্পষ্ট। তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়াতেও যাননি। নিউ জার্সির হোটেলে সারবেন রিহ্যাব।

ব্রাজিল দল ও নেইমার জুনিয়রব্রাজিল দল ও নেইমার জুনিয়র
Aajtak Bangla
  • ফিলাডেলফিয়া,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 10:13 AM IST

মরক্কোর বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে ব্রাজিল। খেলা দেখে একেবারেই মন ভরেনি সমর্থকদের। আর সেটা খুব ভালভাবেই জানেন কোচ কার্লো আনসালত্তির। আর সেই কারণেই হাইতি ম্যাচে দলে বদলের ইঙ্গিত। দুই তারকাকে নিয়ে আসতে চাইছেন ব্রাজিল কোচ। তবে নেইমার যে পরের ম্যাচে খেলছেন না তা স্পষ্ট। তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়াতেও যাননি। নিউ জার্সির হোটেলে সারবেন রিহ্যাব।

ড্যানিলো এবং ম্যাথিউস কুনহাকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ব্রাজিল। ইবানেজ এবং ইগর থিয়াগোকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আনসালত্তি বলেন, 'আমাদের আরও উন্নতি করতে হবে। আর সেটা আমরা করে দেখাবই।' মরক্কো ম্যাচের প্রথমার্ধে দলের খেলা নিয়ে একেবারেই খুশি নন আনসালত্তি। তিনি বলেন, 'দলের কেউ খুশি নয়, কারণ প্রথম ম্যাচটা ভালো হয়নি, বিশেষ করে প্রথমার্ধ। কিন্তু আগামীকাল আমরা আরও উন্নত মানের একটি ভিন্ন ম্যাচ খেলব।'  দল চাপে থাকলেও, ব্রাজিল কোচ মনে করেন, এই চাপ আসলে তাদের দলের জন্য আশীর্বাদ হয়ে উটতে পারে। 

প্রথম ম্যাচে হেরে গিয়েছে হাইতি। ফলে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে তাদের জিততেই হবে। ফলে আরও তাগিদ নিয়ে মাঠে নামবে হাইতি। যদিও ব্রাজিল দল সতর্ক। স্ট্র্যাটেজিতে কোনও বদল আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে জিততে না পারলে গ্রুপ শীর্ষে ওঠার সুযোগ পাবে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

প্রথম ম্যাচের পর দলের ফুটবলারদের পাশেই দাঁড়িয়েছিলেন কোচ আনসালোত্তি। তিনি মনে করেন, প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা হয়ে যায় না। ফলে হতাশ হওয়ার কিছু নেই। সমাধান খুঁজতে হবে। বলেন,  'প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না। আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। আমরা গত কয়েকদিন ধরে তা খুঁজে বের করার জন্য কাজ করছি এবং আমার মনে হয় আমরা তা পেরেছি। আমি এখনও আত্মবিশ্বাসী যে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement