
দুই ভাই দুই দলে, এমন ঘটনা অতীতে বহুবার হয়েছে। তবে দুই দেশের প্রতিনিধিত্ব করার ইতিহাস খুব বেশি নেই। আর বিশ্বকাপে এমন নজির আদৌ আছে কিনা তা সন্দেহ। তবে এবারের এমনটাই ঘটতে চলেছে। এক ভাই যখন নামবেন আইভোরি কোস্টের হয়ে, তখন আরেক ভাই খেলতে নামবেন ফ্রান্সের জার্সিতে।
বিশ্বকাপ মানেই দেশের জন্য ইতিহাস সড়ার মঞ্চ। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই আবেগের সঙ্গে জুড়তে চলেছে রক্তের সম্পর্ক। একই পরিবারের দুই ভাই, কিন্তু কখনও একই দলের হয়ে, আবার কখনও ভিন্ন দেশের জার্সিতে। আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপে দেখা যাবে মোট আট জোড়া ভাইকে।
সবচেয়ে বেশি নজর থাকবে ডুয়ে পরিবারে। বড় ভাই ওয়েলা ডুয়ে খেলবেন আইভেরি কোস্টের হায়ে, আর ছোট ভাই ডিকিরে ডুইয়ে ফ্রান্সের জার্সিতে। একইরকম আবেগঘন গড়া উইলিয়ামস পরিবারেও। আঅ্যাথলেটিক বিলবাওয়ের দই পরিচিত মুখ ইনাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামস এবার খেলবেন যথাক্রমে ঘানা ও স্পেনের হয়ে। থানা ও নেদারল্যান্ডসের হয়ে দেখা যাবে ডেরিক লুকাসেন এবং ব্রায়ান- ব্রবির জুটিকে। অন্যদিকে স্কটল্যান্ডের চান সাউতার ও অস্ট্রেলিয়ার হ্যারি সাউতার দুই মহাদেশের প্রতিনিধিত্ব করবেন একই পরিবারের সদস্য হয়েও।
বিশ্বকাপ শুরুর আগে দুই ভাই একে অপরের মুখোমুখি হন। প্রস্তুতি ম্যাচে শেষ হাসি হাসে আইভরি কোস্ট। গোল পান গুয়েলা দৌয়ে। ২-১ গোলে তাঁরা হারান গতবারের রানার্স দলকে। যা নিঃসন্দেহে আরও আত্মবিশ্বাস দেবে আইভরি কোস্টকে।
ফ্রান্সের রক্ষণভাগে থাকছেন বিশ্বফুটবলের অন্যতম পরিচিত ভাই জুটি লুকাস ও থিও হার্নান্দেজ। নেদারল্যান্ডসের হয়ে খেলবেন দুই টিম্বার ভাই কুইন্টেন ও জুরিয়েন। কেপ ভার্দের হয়ে দোয়ার্ডে ভাই এবং বিশ্বকাপে অভিষেক করতে চলা কুরাকাওয়ের হয়ে বাচুনা ভাইয়েরাও থাকছেন আলোচনায়। একই রাজেনর সম্পর্ক, কিন্তু আলাল স্বপ্ন ও আলাদা পতাকা বিশ্বকাপ ২০২৬-এ এই ভাইদের লড়াই ফুটবলের মানবিক দিকটাকে আরও উজ্জ্বল করে তুলবে।
দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন দেসিরে। তাঁর কথায়, ‘আমি নিজেদের যমজ মনে করি। সেই ছেলেবেলা থেকে সে রকমই মনে করেছি। আমাদের অবিশ্বাস্য বন্ডিংয়ের প্রশংসা করেছেন অনেকেই। আমাদের মধ্যে কোনও সিক্রেট নেই, সব কিছু নিয়ে কথা হয়।’ কিছু দিন আগে তাঁর দাদা গুয়েলা বলেছিলেন, ‘আমার ছোটভাই চিরকাল আমার পাশে আছে। দুয়ে পরিবারের এই বন্ডিংটাই আমরা বিশ্বের সামনে দেখাতে চাই।’