Advertisement

মারাদোনার হ্যাটট্রিক, সেই অস্ট্রিয়ার বিরুদ্ধে মেসির জোড়া গোলে নক আউটে আর্জেন্টিনা

ম্যাচ শেষ হওয়ার পর বারবার দেখাচ্ছিল ছবিটা। আর্জেন্টিনার (Argentina) পতাকায় পাশাপাশি আঁকা লিওনেল মেসি (Lionel Messi) আর মারাদোনার (Diego Armando Maradona) ছবি। ফুটবলের দুই রাজপুত্র আজ যেন মিলেমিশে একাকার। একাধিক রেকর্ড গড়লেন GOAT. বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল, টানা সাত ম্যাচ জয়, দুই ম্যাচেই ৫ গোল আরও কতকিছু। কিন্তু এর মধ্যেই তাঁর জাতীয় দলের একসময়ের কোচকে আরও একবার ছুঁয়ে ফেললেন মেসি। কেন বলছি এই কথা? জেনে নিন ইতিহাস।

মারাদোনা ও মেসিমারাদোনা ও মেসি
Aajtak Bangla
  • ডালাস,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 6:38 AM IST

ম্যাচ শেষ হওয়ার পর বারবার দেখাচ্ছিল ছবিটা। আর্জেন্টিনার (Argentina) পতাকায় পাশাপাশি আঁকা লিওনেল মেসি (Lionel Messi) আর মারাদোনার (Diego Armando Maradona) ছবি। ফুটবলের দুই রাজপুত্র আজ যেন মিলেমিশে একাকার। একাধিক রেকর্ড গড়লেন GOAT. বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল, টানা সাত ম্যাচ জয়, দুই ম্যাচেই ৫ গোল আরও কতকিছু। কিন্তু এর মধ্যেই তাঁর জাতীয় দলের একসময়ের কোচকে আরও একবার ছুঁয়ে ফেললেন মেসি। কেন বলছি এই কথা? জেনে নিন ইতিহাস।

কেন আলোচনায় মারাদোনা?
এই দুই দেশ এর আগে মাত্র দুবার মুখোমুখি হয়েছে। প্রথমবার দুই দেশ একে অন্যের বিরুদ্ধে খেলেছিল ১৯৮০ সালে। ভিয়েনার প্র্যাটার স্টেডিয়ামের সেই ম্যাচে জ্বলে উঠেছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। অস্ট্রিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মারাদোনা। ৫-১ গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। বাকি দুটি গোল করেছিলেন স্যান্তিয়াগো সান্তামারিয়া ও লিওপোলোদো জ্যাকিন্তো লুকে। ঘটনা হচ্ছে, আর্জেন্টিনার জার্সিতে ওই একবারই হ্যাটট্রিক করেছিলেন মারাদোনা। 

মারাদোনার সেই হ্যাটট্রিকের ভিডিও 



ড্র করেছিল অস্ট্রিয়া 
তার দশ বছর পরে, ১৯৯০ সালে ৩ মে ফের অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেবার বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচও খেলা হয়েছিল ভিয়েনায়। তবে, ১৯৮০ সালের মতো সেবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে নেমেছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে। তবে সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। কার্লোস বিলার্দোর দলকে রুখে দিয়েছিল অস্ট্রিয়া। সেই ম্যাচের তিন মিনিটের মাথায় গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দিয়েছিলেন ম্যানফ্রেড জেসাক। জর্জে বুরুচাগার গোলে সমতা ফিরিয়েছিল আর্জেন্টিনা।

এবার কী হল?

তবে এদিন অত খাটাখাটনি করার প্রয়োজন হয়নি। লিওনেল মেসি একাই দায়িত্ব নিয়ে নিয়েছিলেন প্রথম ম্যাচের মতোই। শুরুটা একটু নড়বড়ে পেনাল্টি মিসের কারণে। সেই সময় বেশ কিছু ভুল করে বসেন বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই সব সামাল দিয়ে দেয় মেসির প্রথম গোল। অসাধারণ দক্ষতায় বাঁ পায়ের চকিত শটে গোল। কিছু সুযোগ অস্ট্রিয়া তৈরি করলেও, তা থেকে গোল হওয়ার সম্ভাবনা সেভাবে ছিল না। 

Advertisement

গোল শোধ করতে মরিয়া অস্ট্রিয়াকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফের ধাক্কা দেন মেসি। দুই ডিফেন্ডার ও গোলকিপারের নাগাল এড়িয়ে বল আশ্রয় নেয় জালে। বিশ্বকাপে ১৮ টা গোল! তবে আজ হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপটা থাকবেই। পেনাল্টি থেকে গোলটা হয়ে গেলে মারাদোনাকে টপকে যেতে পারতেন। তবে সেই হতাশার পরও এমন কামব্যাক করতে বোধহয় মেসিরাই পারেন।

Read more!
Advertisement
Advertisement