Advertisement

FIFA World Cup 2026 First Goal: ৯ মিনিটে বিশ্বকাপের প্রথম গোল, কীভাবে কলম্বিয়ার কুইনোনেস মেক্সিকোতে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম গোল করে ফেললেন মেক্সিকোর (Mexico) স্ট্রাইকার হুলিয়ান কুইনোনেস (Julián Quiñones)

হুলিয়ান কুইনোনেসহুলিয়ান কুইনোনেস
Aajtak Bangla
  • মেক্সিকো সিটি,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 2:36 AM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম গোল করে ফেললেন মেক্সিকোর (Mexico) স্ট্রাইকার হুলিয়ান কুইনোনেস (Julián Quiñones)। ঘরের মাঠে তাঁর এই গোল সাড়া ফেলে দিয়েছে। কারণ মাত্র ৯ মিনিটের মাথায় জোরাল ভলিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল দেখা গিয়েছিল ২০১০ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার সাবালেলা মেক্সিকোর জালে বল ঢোকান। আর এবার যেন সেই ঘটনার প্রতিশোধ।  

কেরিয়ারের শুরুতে কলম্বিয়ার অনূর্ধ্ব দলগুলোতে খেলার সুযোগ পেলেও, দেশটির মূল জাতীয় দলে কখনও ডাক পাননি কুইনোনেস। এরপর তিনি ভেনাদোস, বুয়াপ, আতলাস এবং আমেরিকার মতো মেক্সিকান ক্লাবগুলোতে দাপটের সঙ্গে খেলেন। ২০২৪ সালে তিনি সৌদি আরবের লিগের ক্লাব আল-কাদসিয়াহ-তে যোগ দেন এবং বর্তমানে সেখানেই খেলছেন।

কলম্বিয়ায় কদর পাননি
২০২৩ সালে যখন শেষ পর্যন্ত কলম্বিয়া জাতীয় দল থেকে তাঁকে ডাক দেওয়া হয়, ততদিনে মেক্সিকোর হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, দীর্ঘদিন নিজের জন্মভূমি থেকে অবহেলিত ও উপেক্ষিত হওয়াতেই তিনি মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণ করে তাদের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

'ট্রান্সফার মার্কেট'-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৭ নভেম্বর মেক্সিকোর জাতীয় দলের জার্সিতে কুইনোনেসের ডেবিউ হয়। এরপর থেকে এখন পর্যন্ত মেক্সিকোর হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। আর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ঐতিহাসিক গোলটি সহ মেক্সিকোর হয়ে এটি ছিল তাঁর চতুর্থ আন্তর্জাতিক গোল। 

আজকের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে মেক্সিকো। শক্তি ও ফিফা র‌্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

Read more!
Advertisement
Advertisement