Advertisement

FIFA World Cup 2026: ঘরে বসে FIFA World Cup কোথায় দেখবেন? টিকিটের দাম, ফরম্যাট কী? রইল সব প্রশ্নের উত্তর

১২ জুন থেকে শুরু হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তিন দেশ মিলিয়ে আয়োজন করতে চলেছে এবারের বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হবে এবারের এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপ সবচেয়ে বড়। কারণ এবারে অংশ নেবে ৪৮টি দল। এর আগে কখনই ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেয়নি। ৩২টি দল খেলার সুযোগ পেত। তবে এবার এই সংখ্যা বেড়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 5:38 PM IST

১২ জুন থেকে শুরু হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তিন দেশ মিলিয়ে আয়োজন করতে চলেছে এবারের বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হবে এবারের এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপ সবচেয়ে বড়। কারণ এবারে অংশ নেবে ৪৮টি দল। এর আগে কখনই ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেয়নি। ৩২টি দল খেলার সুযোগ পেত। তবে এবার এই সংখ্যা বেড়েছে।

কতদিন অবধি চলবে বিশ্বকাপ   
২০ জুলাই অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফলে প্রায় ১ মাস নয় দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপে ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। কেপ ভার্দে, কুরাকাও, জর্ডান এবং উজবেকিস্তানের মতো দলগুলো এবারের বিশ্বকাপে অভিষেক হচ্ছে। অন্যদিকে ১৯৮৬ সালের পর ৪০ বছরের ব্যবধানে বিশ্বকাপে ফিরছে ইরাক।

গ্রুপ পর্বে ম্যাচ চলবে ১১ থেকে ২৭ জুন অবধি। রাউন্ড অফ ৩২ শুরু হবে ২৮ জুন থেকে ৩ জুলাই। শেষ ষোলর লড়াই শুরু হবে ৪ জুলাই থেকে চলবে ৭ জুলাই অবধি। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে ৯ থেকে ১১ জুলাই অবধি। আর সেমিফাইনাল: ১৪ থেকে ১৫ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই। আর ফাইনাল ম্যাচ হবে ১৯ জুলাই। মোট ১০৪টি ম্যাচ হবে।

কীভাবে পাবেন টিকিট?
টিকিট বিক্রির চূড়ান্ত পর্বে ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য প্রায় ১১ হাজার ডলারে পৌঁছে গিয়েছে, যা আগের তুলনায় অনেক বেশি। সেপ্টেম্বরের প্রথম পর্বে যেখানে সর্বোচ্চ দাম ছিল ৬,৭৩০ ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০,৯৯০ ডলার— প্রায় ৩৮% বৃদ্ধি হয়েছে। এ ছাড়া দু’নম্বর ক্যাটিগরি টিকিটের দাম ৩২% বেড়ে ৭,৩৮০ ডলার এবং ক্যাটাগরি ৩ টিকিট ৫,৭৮৫ ডলারে পৌঁছে গিয়েছে। তুলনায়, ২০২২ সালের ফাইনালের সবচেয়ে দামি টিকিট ছিল মাত্র ১,৬০৪ ডলার।

কীভাবে বাড়ি বসে ম্যাচ দেখতে পাবেন?
সমস্ত ম্যাচের প্রথম ১০ মিনিট ফ্রিতে দেখা যাবে ইউটিউবে। ম্যাচের গুরুত্বপূর্ণ হাইলাইটস, ড্রেসিংরুমের না জানা ঘটনা এবং বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্তগুলোও তুলে ধরা হবে। ফিফার লক্ষ্য হলো ১০৪টি ম্যাচের প্রতিটি মুহূর্তকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলা। তবে ভারতে কোন চ্যানেলে দেখা যাবে বা লাইভ স্ট্রিমিং কোথায় হবে সেটা এখনও জানা যায়নি।

Advertisement

একাধিক নিয়মে বদল
খেলার গতি বাড়াতে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করছে ফিফা। এখন থেকে ফুটবলার পরিবর্তনের সময় ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে, অন্যথায় শাস্তিস্বরূপ এক মিনিট অপেক্ষা করতে হবে। এছাড়া থ্রো-ইন ও গোল কিকের জন্য মাত্র ৫ সেকেন্ড সময় বরাদ্দ করা হয়েছে। চোটপ্রাপ্ত খেলোয়াড়দের মাঠের বাইরে চিকিৎসা এবং গোলরক্ষকদের বল ধরে রাখার সময়সীমা নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পেনাল্টি কিকের ক্ষেত্রেও 'ডবল টাচ' সংক্রান্ত নিয়মে আমূল বদল আনা হচ্ছে।

যে সমস্ত তারকাদের দিকে নজর থাকবে
গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে এবার ফের নিজেদের প্রমাণ করার লড়াই। পরপর দুইবার বিশ্বকাপ জিতে ফুটবলকে বিদায় জানাতে চাইবেন লিওনেল মেসি। টপকে যেতে চাইবেন নিজের দেশের আরও এক কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। তবে লড়াই যে বেশ কঠিন তা বলাই যায়। অন্যদিকে পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়সো এখন ৪১। ফলে এটাই তাঁরও শেষ বিশ্বকাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ব ফুটবলের আরও এক তারকা, ব্রাজিলের নেইমার জুনিয়র চোট সারিয়ে মাঠে নামতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। পুরো সিদ্ধান্ত নির্ভর করছে ব্রাজিল কোচ কার্লো আনসালত্তির উপর।  

তরুণদের মধ্যে স্পেনের লামিনে ইয়ামাল বিশ্ব ফুটবলে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন। ফুটবল ফ্যানদের নজর থাকবে গতবারের রানার্স ফ্রান্স দলের অন্যতম সদস্য কিলিয়ান এমবাপের দিকে।  
 

Read more!
Advertisement
Advertisement