Advertisement

FIFA World Cup 2026: 'আমি যদি একটাও গোল না দিই...' সমালোচনার মধ্যেই আবেগে ভাসছেন এমবাপে

কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সমালোচনা করতে গিয়ে অনেকেই মাত্রা ছাড়িয়েছেন বলে মত ডেম্বেলের। তবে যতই সমালোচনা হোক, দলকে বিশ্বকাপ এনে দেওয়াই একমাত্র লক্ষ্য এমবাপের। তাতে তিনি একটা গোলও না পেলে সমস্যা নেই। 

 উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ফ্রান্সের কিলিয়ান এমবাপের খেলা উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ফ্রান্সের কিলিয়ান এমবাপের খেলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jun 2026,
  • अपडेटेड 10:40 PM IST

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরুর আগে থেকেই নানা সমালোচনা তাঁকে নিয়ে। সেই ঝড় এতটাই তীব্র যে তাঁকে কিছুটা বাঁচাতে আসরে নামতে হয় সতীর্থ উসমান ডেম্বেলেকে (Usman Dembele)। কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সমালোচনা করতে গিয়ে অনেকেই মাত্রা ছাড়িয়েছেন বলে মত ডেম্বেলের। তবে যতই সমালোচনা হোক, দলকে বিশ্বকাপ এনে দেওয়াই একমাত্র লক্ষ্য এমবাপের। তাতে তিনি একটা গোলও না পেলে সমস্যা নেই। 

ফরাসি তারকা বলেন, ‘আমি যদি একটা গোলও না করি, তবুও সমস্যা নেই। যদি ফ্রান্স বিশ্বকাপ জেতে, আমি সেটা এক মুহূর্তেই মেনে নেব এবং সবচেয়ে আগে উদযাপন করব।’ তিনি আরও জানান, ব্যক্তিগত রেকর্ড নয়, তাঁর লক্ষ্য দেশের জন্য বিশ্বকাপ জেতা। তিনি বলেছেন, ‘আমি ভাগ্যবান যে দু’টি বিশ্বকাপে খেলেছি, ভালো পারফর্ম করেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি ফ্রান্সে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরতে চাই।’

গতবার খুব কাছাকাছি এসেও স্বপ্নপূরন হয়নি। তাই এ যন্ত্রণা ঠিক কতটা তা তাঁর থেকে ভাল আর কে জানে? এমবাপে বলেন, ‘বিশ্বকাপ জেতা কতটা কঠিন, আমি জানি। সময় যত যায়, ততই একই খিদে, অনুপ্রেরণা আর উত্তেজনা ধরে রাখতে হয়। এগুলো খুব জরুরি, যদি আপনি টুর্নামেন্টে অনেক দূর যেতে চান।’

ফ্রান্স দল নিয়ে আশাবাদী তারকা ফুটবলার। তিনি মনে করেন, ‘এই দলে থাকতে পেরে আমি খুশি এবং তরুণদের পাশে থাকতে চাই, বিশেষ করে মানসিক দিক থেকে। আমাদের দলে এত ভালো মানের খেলোয়াড় আছে যে কাউকে আলাদা করে ফুটবল শেখানোর দরকার নেই। বিশ্বকাপ কখনও দু’ ম্যাচে জেতা যায় না। একটি খারাপ ম্যাচই বিদায়ের কারণ হতে পারে। তাই আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা এখনও কিছুই জিতিনি, এটা আমি প্রতিদিন মনে করিয়ে দিই।’

কবে বিশ্বকাপ শুরু করছে ফ্রান্স?
ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের (Senegal) বিরুদ্ধে। একই গ্রুপে রয়েছে নরওয়ে (Norway) এবং ইরাক (Iraq)। এই গ্রুপকে এ বারের টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপগুলির একটি হিসেবে ধরা হচ্ছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement