Advertisement

Lionel Messi: সোমবার অস্টিয়ার বিরুদ্ধে আরও ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি, কী কী?

বিশ্বকাপে (FIFA World Cup 2026) আলজেরিয়ার বিরুদ্ধে ৩ গোলে জয়ের পর, অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা (Argentina)। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর সোমবার ভোরে অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে আরও ৩ রেকর্ড গড়তে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। কী কী সেই রেকর্ড? জেনে নিন এই প্রতিবেদনে। 

এই ফ্রেমে লিওনেল মেসি। (গেটি)এই ফ্রেমে লিওনেল মেসি। (গেটি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 9:05 PM IST

বিশ্বকাপে (FIFA World Cup 2026) আলজেরিয়ার বিরুদ্ধে ৩ গোলে জয়ের পর, অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা (Argentina)। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর সোমবার ভোরে অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে আরও ৩ রেকর্ড গড়তে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। কী কী সেই রেকর্ড? জেনে নিন এই প্রতিবেদনে। 

কী কী রেকর্ড গড়তে পারেন মেসি?
প্রথম রেকর্ডটি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন গোল করা মেসির বিশ্বকাপ গোল সংখ্যা এখন ১৬। জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন তাঁর দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই তিনি ১৭ গোল নিয়ে এককভাবে এই তালিকার শীর্ষস্থানটি নিজের করে নেবেন।

দ্বিতীয় রেকর্ডও ক্লোজের দখলে। সেই রেকর্ডও ভেঙে দেওয়ার খুব লাছাকাছি আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টা ছিল আর্জেন্টাইন তারকার বিশ্বকাপে পাওয়া ১৬তম জয়, জার্মানির হয়ে ক্লোজেরও বিশ্বকাপে ম্যাচ জেতার সংখ্যাটা সমান। এবারের বিশ্বকাপে আরেকটি ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন মেসি।

তৃতীয় রেকর্ডটি বক্সের বাইরে থেকে গোল করার। আলজেরিয়ার বিপক্ষে তিন গোলের প্রথমটি তিনি পেয়েছিলেন বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে সব মিলিয়ে তাঁর গোল পাঁচটি।

এত দিন এই রেকর্ডটি এককভাবে ব্রাজিলের রিভেলিনোর দখলে ছিল, আলজেরিয়ার বিপক্ষে ওই গোলের পর তাঁর পাশে বসেছেন মেসি। দূরপাল্লার শটে আরেকটি গোল করলেই মেসি এই তালিকায় এককভাবে শীর্ষে থাকবেন। ব্রাজিলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ খেলে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেন রিভেলিনো।

প্রথম ম্যাচে বিশ্বকাপের একমাত্র হ্যাটট্রিক করেছেন মেসি। আর এর সঙ্গে আরও এই ৩ রেকর্ডও যদি নিজের দখলে করে নিতে পারেন তা হলে তো সোনায় সহাগা। আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচ জিতে গেলে রাউন্ড অফ ৩২-তে জায়গা পাকা। অর্থাৎ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ পেরিয়ে যাবেন মেসিরা।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement